নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
আওয়ামী লীগের মধু ভক্ষনকারী মডেল মাসুদ এখন বিএনপিতে!

আওয়ামী লীগের মধু ভক্ষনকারী মডেল মাসুদ এখন বিএনপিতে!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নাম মাসুদুজ্জামান মাসুদ। সবাই চিনে মডেল মাসুদ নামে। গত আওয়ামী লীগের শাসনামলে পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান ও শামীম ওসমানের দোসর হিসেবে পাশে থেকে নিয়েছেন ব্যাংকের মালিকানা সহ বিভিন্ন ব্যবসায়ী সুবিধা।
গত ২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র-জনতার গন আন্দোলনে বাধ্য হয়ে আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা সহ তার ৩শ এমপি,মন্ত্রী আত্মগোপনে চলে গেলেও সুচতুর মাসুদুজ্জামান মাসুদ ওরফে মডেল মাসুদ ভোল পাল্টে নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করতে থাকেন নিজস্ব লোক দিয়ে। কিন্তু তিনি নিজে কোন কর্মসূচীতে মাঠে থাকেননি।
টাকার বিনিময়ে কিছু পাতি বিএনপি নেতাকে তার বলয়ে নিতে সক্ষম হন। নারায়নগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে মাত্র ৬ জনকে তার দলে ভিড়াতে সক্ষম হন। এরা হলেন,যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু,হাজ্বী ফারুক হোসেন, এড. শরিফুল ইসলাম শিপলু,এড. বিল্লাল হোসেন, শহিদুল ইসলাম রিপন ও সদস্য মনোয়ার হোসেন শোখনকে সবসময়ের সঙ্গী করে নিলেও উল্লেখ করার মতো বিএনপির আর কোন নেতাকে ভিড়াতে পারেননি।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক এড. শাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপু প্রকাশ্যেই বলেছিলেন মডেল মাসুদ বিএনপির কেউ না। সে সেলিম ওসমানের প্রার্থী। যা ছিল চিরসত্য কথা।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিভিন্ন সুবিধা গ্রহন কারী ও বিএনপির বিরোধিতাকারী মডেল মাসুদ সোমবার (২২ সেপ্টেম্বর) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন এবং প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন।
এত দিন বিএনপি নেতা এড.সাখাওয়াত হোসেন খান ও এড. আবু আল ইউসুফ খান টিপু মডেল মাসুদ বিএনপি কেউ নয় বলে আসছিলেন তা ছিলো ধ্রুব সত্য তা প্রমান হয়েছে রিজভীর হাতে ফুল দিয়ে যোগদান করার ঘটনায়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ত্যাগী ও হামলা,মামলার শিকার হওয়া নেতাকর্মীরা তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বলেন,আওয়ামী লীগ সরকারের শাসনামলে সিটিজেন ব্যাংক সহ বিভিন্ন সুবিধা গ্রহনকারী, অপশাসনের সহযোগী মডেল মাসুদ নিজেকে রক্ষার্থে ও ওসমান পরিবারের গোপনীয় কিছু মিশন নিয়ে বিএনপির রাজনীতিতে যোগদানের পিছনে পলাতক ওসমান পরিবারের নির্দেশ রয়েছে।
আনোয়ার হোসেন আনু জানান, মডেল মাসুদ ৯১-৯৬ সালে ১১ ওয়ার্ড যুবদলের সভাপতি ছিল। তার বাবাও বিএনপির রাজনীতি করতেন।
সিটিজেন ব্যাংকের অর্থ কেলেংকারীর ঘটনা ধামাচাপা দিতে বিএনপিতে যোগদান বলে মনে করেন সাধারণ নেতাকর্মীরা। এমনকি গত ১৭ বছরে বিএনপির নির্যাতিত কোন নেতাকর্মীকে আর্থিক অনুদান বা পাশে গিয়ে দাড়িয়ে এমন কোন নজীর নেই।
নিজেকে বিএনপি নেতা বানানোর জন্য তারেক জিয়ার ৩১ দফা নিয়ে প্রচারনা চালায় নিজস্ব কিছু লোক দিয়ে। এ গুলো আবার মডেল মাসুদের অনুসারী কিছু স্থানীয় পত্রিকা গুরুত্ব দিয়ে প্রকাশ করে মডেল মাসুদকে বিএনপির পিওর নেতা বানানোর মিশনে নেমেছে বলে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা।
গত আওয়ামী লীগের ১৭ বছর আওয়ামী লীগের দোসর বিকেএমইএর সভাপতি হাতেমের সঙ্গী হিসেবে মডেল মাসুদ, মন্ত্রী গাজী,সেলিম ওসমান ও শামীম ওসমানের দোসর হিসেবে আওয়ামী লীগের সকল অপকর্মের বৈধতা দিতো ব্যবসায়ী নেতা হিসেবে ব্যবসায়ীদের পক্ষ থেকে। এতেই তাদের সার্পোট পেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি,জামায়াত সহ সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাদের নামে মিথ্যা মামলা,গুম, খুন,দুর্নীতি সহ নানান অপকর্ম এবং ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সক্ষম হয়।
সেই মডেল মাসুদ আগামীতে বিএনপির নমিনেশন নিয়ে এমপি হওয়ার খায়েশ দেখছে। ত্যাগী ও মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মতে মডেল মাসুদকে নারায়ণগঞ্জ -৫ আসনে মনোনয়ন দেয়া হলে চরম ভূল করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নীতি নির্ধারকরা।
কেননা আওয়ামী লীগের রক্ত মডেল মাসুদের শরীরে মিশে আছে। আছে পতিত ওসমান পরিবারের আর্শীবাদ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!