নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
আমরা প্রতিটি প্রাণকে বাঁচাতে চাই -ডিসি জাহিদুল ইসলাম

আমরা প্রতিটি প্রাণকে বাঁচাতে চাই -ডিসি জাহিদুল ইসলাম

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “প্রত্যেকটি প্রান আমাদের কাছে মূল্যবান। আমরা প্রতিটি প্রাণকে বাঁচাতে চাই।আমরা রাস্তায় কোন রক্ত দেখতে চাই না।রাস্তায় আহত হয়ে কেউ তার পরিবারের ও সমাজের বুঝা হয়ে থাকুক তা দেখতে চাই না।”

 

৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমীর থিয়েটার হলে পেশাদার গাড়িচালক, হেলপারদের বিশেষ প্রশিক্ষণ পরবর্তী ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে ডিসি এ কথা বলেন।

 

অনুষ্ঠানটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বিআরটিএ-এর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।রাস্তায় ধারণ ক্ষমতা অনুযায়ী এবং ট্রাফিক আইন মেনে নিরাপদে গাড়ী চালানোর আহ্বান করেন তিনি।

 

এসময় সরকারি গাড়ি চালক ২৮ জন সহ বেসরকারি পরিবহনের ৪৬ জন চালক ও  ২১ জন হেল্পারকে পরিচয়পত্র ও পোশাক প্রদান করা হয়। এবং নারায়ণগঞ্জ জেলায় বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ৪ পরিবারের মাঝে চেক প্রদান করা হয়।

 

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমাদের সমাজে এত বড় পরিবহন সেক্টর যারা ১৮ কোটি মানুষকে নিরাপদে পৌঁছে দেওয়া সেবা দিয়ে যাচ্ছে। আমরা চাইনা তারা অবহেলিত থাকুক এবং তাদেরকে কেউ ছোট করুক। আজকে যারা জাহাজ চালাচ্ছে, প্লেন চালাচ্ছে তাদের মর্যাদা কি আর আমাদের ড্রাইভার ভাইদের কেন আপনারা মর্যাদা দিবেন না। আজকের উন্নত দেশগুলোতে আমাদের ড্রাইভারদের যে চাহিদা রয়েছে আমরা নিজেদেরকে সেভাবে গড়তে পারছি? পৃথিবীর পরিবর্তন হচ্ছে তার সাথে আমাদের কাছে যে উন্নত গাড়ীগুলো আসছে নতুন গাড়ি গুলোতে যে প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে সেগুলোর সাথে আমাদের পরিচিত হতে হবে।

 

তিনি আরও বলেন, আমরা যে উন্নত রাষ্ট্র দেখি এবং উন্নত রাষ্ট্রের যে স্বপ্ন দেখে, আমরা যে উন্নত সমাজ করতে চাই তা কি করতে পারি? এই যে এত বড় একটা সেক্টরকে অবহেলায় রেখে তাদের যদি সঠিক মূল্যায়ন করতে না পারি তাহলে সমাজ ব্যবস্থাকে উন্নত রাষ্ট্রে নিয়ে আসতে পারবো না।আমাদের ড্রাইভার ভাইয়ের জীবনের যে মূল্য, হেলপার ভাইয়ের জীবনের যে মূল্য, যাত্রীদেরও একই জীবনের মূল্য।আমরা চাই না কারো জীবন রাস্তায় অকাতরে শেষ না হোক।আমাদের সেইজন্যই এই উদ্যোগ।

 

ডিসি গাড়ী চালকদের উদ্দেশ্যে বলেন, এই পোশাক ও প্রশিক্ষণ আমাদের একটা আত্মবিশ্বাস দিবে এবং এই পোশাক  আত্মমর্যাদার জায়গায় নিয়ে যাবে।তাহলেই আমরা আত্মবিশ্বাসে মনে করতে পারতো রাস্তাটাকে আমরা নিরাপদে রাখবো পারবো এবং যাত্রীদের সুবিধা দিতে পারবো।আমরা যারা পোশাক পড়লাম তাদেরকে আচারণে, কথাবার্তায় আমাদের সেই মর্যাদা রাখতে হবে। আমরা যদি সেই মর্যাদা রাখতে পারি তাহলে আমাদের সেই উদ্দেশ্য সফল হবে।আমার মালিক ভাইদের বলবো ড্রাইভার ভাইদের যন্ত্র ভাববেন না। অতিরিক্ত কাজ করাবেন না।প্রত্যেকটা মানুষের কাজ করার একটা ক্ষমতা আছে। আমরা যদি সচেতন সমাজ ব্যবস্থা গড়তে চাই তাহলে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

 

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন এবং সিনিয় র সহকারী কমিশনার উম্মে হাবিবা ফারজানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ-এর উপ সচিব মো. হেমায়েত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) আলমগীর হোসাইন, বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সিনিয়র সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জামায়তে ইসলামী মহানগরীর সাবেক আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমাদ, আমীর মাওলানা আবদুল জব্বার, গণ সংহতি আন্দোলন জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, খেলাফত মজলিস মহানগরের সভাপতি হাফেজ কবির হোসেন, গণঅধিকার পরিষদ জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, নিরাপদ সড়ক আন্দোলন জেলার সভাপতি রাকিবুল ইসলাম হিমেল,  বাস-মিনিবাস কেন্দ্রীয় মালিক সমিতির সভাপতি মো. রওশন আলী সরকার, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম হোসেন, বাস-মিনিবাস ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!