নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
আমাদের দেশ আমাদেরকেই নিরাপদ রাখতে হবে-এড.সাখাওয়াত

আমাদের দেশ আমাদেরকেই নিরাপদ রাখতে হবে-এড.সাখাওয়াত

প্রকাশিতঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

১লা সেপ্টেম্বর সকালে মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এ আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়।

 

শহরের নবাব সলিমুল্লাহ সড়ক থেকে এড. সাখাওয়াত হোসেন খান ও এড.আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে কয়েক হাজার বিএনপির নেতাকর্মী নিয়ে একটি আনন্দ র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় নবাব সলিমুল্লাহ সড়কে অবস্থিত হোসিয়ারী সমিতির সামনে গিয়ে আনন্দ র‍্যালিটি সমাপ্তি হয়।

 

এসময় র‍্যালি শেষে আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে এড.সাখাওয়াত হোসেন খান বলেন, আজকের এই দিনে অঙ্গীকার হোক আগামীর বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলা এবং আগামী বছরের ফেব্রুয়ারির ১৫ তারিখের পূর্বে  নির্বাচনের ব্যবস্থা করা এবং সকল অপশাসন দূর করে দেশকে সুশাসনে কায়েম করা । এই বাংলাদেশ হবে নিরাপদ বাংলাদেশ। এই বাংলাদেশ হবে সাম্প্রদায়িক প্রভাবমুক্ত হিন্দু ও মুসলিম ঐক্য ঠিক রাখার সকল পর্যায় মানুষের বাংলাদেশ।এখানে শ্রমিক যুবক ছাত্র জনতা সবাই মিলে আমরা বাংলাদেশকে গড়ে তুলবো। আমরা এই দেশের ভবিষ্যৎ রচনা করে একটি সুন্দরের দিকে নিয়ে যাবো।আমাদের এই দেশ আমাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে তাই সেই লক্ষ্যেই আমাদের কাজ করে যেতে হবে।

 

সাখাওয়াত আরও বলেন, আমরা শুধু বলতে চাই আমাদের দেশ আমাদেরকেই নিরাপদ রাখতে হবে।সকল প্রকার জঙ্গিবাদ ও সন্ত্রাসকে দেশ থেকে নির্মল করব। আমরা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদেরকে এদেশ থেকে নির্মূল করব।ফ্যাসিস সরকারের সময় তাদের মদত দিয়ে দলের বিরুদ্ধে কাজ করেছে বিগত বছরগুলোতে।আজকে তারা বিএনপির পতাকা তলে আসতে চায়। আমরা সেটা হতে দিবো না। আমরা সেটার বিরুদ্ধে কাজ করব। এই দেশটা তাদের হতে দিব না।

 

তিনি আরও বলেন, আজকে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালি এখানে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া,  তারেক রহমানের ছবি আছে। এখানে মহানগর আহবায়ক কমিটির আহবায়ক,  সদস্য সচিব সহ অনেক বিএনপির নেতারা আছে তাদের কারো ছবি নেই এই র‍্যালিতে। কিন্তু অনেক বিএনপি নেতা যারা নিজেদের বড় বড় ছবি ব্যবহার করে মনে হচ্ছে জন্মদিন তাদেরই। আমাদের এই ধরনের মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। নিজের দলের মানুষদের নিয়ে এক সাথে কাজ করার মনোভাব গড়ে তুলতে হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!