নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
আমাদের মা-বোনেরা রাজনীতি করেন ঘরের বাইরে: এড. টিপু 

আমাদের মা-বোনেরা রাজনীতি করেন ঘরের বাইরে: এড. টিপু 

প্রকাশিতঃ

‎স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা অন্তর্গত ১২নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার ( ২৫ অক্টোবর ) বিকেল চারটায় শহরের খানপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

১২ নং ওয়ার্ড বক্তব্যের শুরুতেই মা-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা রাজনীতি করি বাইরে, কিন্তু আমাদের মা-বোনেরা রাজনীতি করেন ঘরের ভেতরে। আসলে আমাদের চেয়ে তাদের ত্যাগ, শ্রম ও ভূমিকা অনেক বেশি। তারা আমাদের নিরবে সহযোদ্ধা, যারা সংসার সামলে, সন্তানকে মানুষ করে, ঘরের প্রতিটি দায়িত্ব পালন করে আমাদের রাজনীতির পথকে সহজ করে দেন।

 

আমরা যখন গভীর রাত পর্যন্ত মাঠে-ময়দানে কাজ করি, সভা-সমাবেশে ব্যস্ত থাকি তখন তারাই ক্লান্ত দেহে জেগে থাকেন, অপেক্ষা করেন, দরজাটা খুলে দেন আমাদের জন্য। সারাদিন পরিশ্রমের পরও কখনো মুখে ক্লান্তির ছাপ রাখেন না। আমাদের মা-বোনদের এই অবদান, এই ভালোবাসা প্রশংসা করেও শেষ করা যাবে না। তিনি আরও বলেন, আমাদের মা-বোনদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা কারও মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত হবেন না। কিছু তথাকথিত ইসলামী দল আপনাদের জান্নাতের স্বপ্ন দেখায়, কিন্তু মনে রাখবেন জান্নাত কারও দাড়িপাল্লা প্রতীকের হাতে নয়। জান্নাত আল্লাহর হাতে। আমরা যদি সত্যিকার অর্থে ইসলামের পাঁচটি স্তম্ভ মেনে চলি,নামাজ-রোজা-যাকাত ও হজের বিধান পালন করি, ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা আমাদের জান্নাত দান করবেন।

 

এই সব ভণ্ড দলগুলো মিথ্যা কথা বলে, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে, লোভ ও প্রলোভনে ফেলে রাখে। তাই আপনারা সতর্ক থাকবেন। বিগত দিনে যেমন আপনারা বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় এনেছিলেন, ইনশাআল্লাহ ২০২৬ সালেও জাতীয়তাবাদী দল বিএনপিকে আবার বিজয়ী করবেন। এডভোকেট ইউসুফ খান টিপু আরও বলেন, আমাদের জননেতা তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচিতে মা-বোনদের জন্য অসংখ্য সুযোগ-সুবিধা রাখা হয়েছে। তিনি আপনাদের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছেন, ইনশাআল্লাহ অক্ষরে অক্ষরে তা বাস্তবায়ন করবেন।

 

নমিনেশন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। যদি আল্লাহ আমাদের প্রতি ভালোবাসা রাখেন, তাহলে জননেতা তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দিকে স্নেহভরে তাকাবেন। কারণ, আমরা ১৬-১৭ বছর ধরে এই ফ্যাসিবাদী শাসনের ভয়াবহ নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। ইনশাআল্লাহ, তিনি ত্যাগীদের প্রতি সেই সম্মানটুকু রাখবেন আমাদের নিরাশ করবেন না।

 

শেষে তিনি বলেন, আমাদের মধ্যে যাদেরকে নমিনেশন দেওয়া হবে, যাদেরকে জাতীয়তাবাদী আদর্শে নেতৃত্বের জন্য মনোনীত করা হবে আমরা সবাই মিলে তাদের পাশে থাকব। ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করব। ৩১ দফার লিফলেট মানুষের হাতে পৌঁছে দেব, তাদের হৃদয়ে জায়গা করে নেব। জনগণের এই আন্দোলন হবে সত্য, ন্যায় ও মুক্তির আন্দোলন বিএনপির বিজয় হবে জনগণের বিজয়।

 

‎পরে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে ১২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ জনগণ ও দোকানদারের মাঝে লিফলেট বিতরণ করেন।

‎মহানগর ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা।

‎এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ মজিবর রহমান, মাকিত মোস্তাকিম শিপলু, ১২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাচ্চু বাদশা, সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম মিয়া, সাইদুর রহমান টিটু, মানিক বেপারী, সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক শিপলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!