প্রেস বিজ্ঞপ্তি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আলীরটেক ইউনিয়নসহ নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে আলীরটেক ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার মো.রওশন আলী।
সোমবার (২৫ মে) এক বিবৃতিতে আলীরটেক ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার মো.রওশন আলী বলেন, “হযরত ইব্রাহিম (আঃ), তাঁর স্ত্রী হযরত হাজেরা এবং প্রিয় পুত্র হযরত ইসমাইল (আঃ)-এর স্মৃতিবিজড়িত পবিত্র ঈদুল আযহা আমাদের সামনে সমাগত। ঈদুল আযহা আমাদের ত্যাগ ও কুরবানির মহান আদর্শে উজ্জীবিত করে এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবকিছু উৎসর্গ করার চেতনা জাগ্রত করে।
তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে আমরা হযরত ইব্রাহিম (আঃ), হযরত হাজেরা এবং হযরত ইসমাইল (আঃ)-এর মহান ত্যাগের ইতিহাস গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
তিনি আরও বলেন,সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরবানির শিক্ষা আমাদের অনুপ্রেরণা জোগায়। ত্যাগ ও কুরবানির মানসিকতা নিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে।”
তিনি দেশবাসীর সুখ–শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদলের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা জানান।” — ঈদ মোবারক।




