নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
আলীরটেকের ক্রোকেরচরে রাস্তার ইটের সলিং কাজ উদ্বোধন করলেন জাকির হোসেন চেয়ারম্যান

আলীরটেকের ক্রোকেরচরে রাস্তার ইটের সলিং কাজ উদ্বোধন করলেন জাকির হোসেন চেয়ারম্যান

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ জাকির গ্রামীন মাটির রাস্তা সমূহ টেকসই করনের লক্ষ্যে হেরিং বোন করন ২য় পর্যায় প্রকল্প (২০২৪-২০২৫) ইটের সলিং কাজ উদ্বোধন করেছেন।
রবিবার(৯ ফেব্রুয়ারী) দুপুরে আলিরটেক ইউনিয়নের ক্রোকেরচর এলাকায় রাস্তার ইটের সলিং কাজ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে আলহাজ্ব মুহাম্মদ জাকির হোসেন বলেন,গত ৫০ বছর যারা চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হয়েছিলেন তাদের একটি অংশ জনগণের ভাগ্যের উন্নয়নে নজর না দিয়ে নিজেদের ভাগ্য উন্নয়নে কাজ করে গেছেন।
চোর- চোট্রাদের চেয়ারম্যান মেম্বার বানাই। অফিসাররা ঢাকা টাঙ্গাইল গিয়ে কাজ করবেনা তারা নারায়নগঞ্জেই করবে। আমাদের চারদিকে নদী। অফিসাররা অনেক যোগ্যতা নিয়ে আসে ওনারা চায় কাজ হোক। ওনাদের সাথে সদ্ব্যবহার করে আমাদের কাজ ভাগিয়ে আনতে হবে।
এমপিদের কাছ থেকে কোন সহযোগিতা পাই নাই। আগামীতে এমপি নির্বাচন করে দিবো। সবার সাথে আলোচনা করে একটা ব্রীজ নির্মাণ করা যায় কিনা সে ব্যবস্থা করবো। টাকা খরচ করে এমপি নির্বাচন করব কিন্তু তাদের কাছ থেকে এক টাকাও খাবো না। আপনারা অফিসারদের সাথে সুসম্পর্ক রেখে কাজ ভাগিয়ে আনবেন। অফিসিয়াল যা করার আমি তা করবো। কন্ট্রাক্টর এর কাছ থেকে কেই এক কাপ চা খাবেন না।
আমি যদি চুরি করি তাহলে তাদের সাথে আমার পার্থক্য কি?
আলীরটেক ক্রোকেরচর কামাল মাদবরের দোকানের সম্মুখ হইতে ক্রোকেরচর কাজিম আলীর খেয়াঘাট যাত্রী ছাউনি পর্যন্ত রাস্তার এইচবিবি করন প্রকল্পের কর্মসূচীর উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল,আলীরটেক ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রহমান, সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম জুলহাস, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ আওলাদ হোসেন, আলীরটেক ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ মোক্তার হোসেন, মোঃ ওসমান গনি, মোঃ ফিরোজ মিয়া, মোহাম্মদ জাকির হোসেন, মোঃ রওশন আলী,আব্দুল ওয়াহাব সরকার,সোহেল মিয়া,সিরাজুল ইসলাম সিরু মেম্বার হাজ্বী শরীফ হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ নুরুজ্জামান ,সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন,মোস্তফা কন্ট্রাক্টর সহ আলীরটেক ইউনিয়নের বিভিন্ন ব্যক্তিবর্গ।
ভেকু দিয়ে মাটি কেটে খনন কর্মসূচী উদ্বোধনের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
প্রায় ৮১ লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন কাজ পেয়েছে মশিউর রহমান রনির মালিকানাধীন প্রতিষ্ঠান মেসাস রানা কনস্ট্রাকশন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!