নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
Next
Prev
প্রচ্ছদ
আলীরটেকের গোপচরে রাস্তার আরসিসি ঢালাই কাজ উদ্বোধন করলেন জাকির হোসেন চেয়ারম্যান

আলীরটেকের গোপচরে রাস্তার আরসিসি ঢালাই কাজ উদ্বোধন করলেন জাকির হোসেন চেয়ারম্যান

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ষ্টাফ রিপোর্টার:
আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পুরান গোপচর এলাকায় রাস্তার আরসিসি ঢালাই কাজ উদ্বোধন করেছেন।
রবিবার (৪ মে) সকাল সাড়ে ৯টায় রাস্তার কাজ উদ্বোধন কালে বলেন, আমার আগে খালেক চেয়ারম্যান,হামিদ চেয়ারম্যান ছিলেন। তারা অত্যন্ত ভাল ছিলেন। আমি এমন উন্নয়ন করে যেতে চাই যেন আপনাদের উপকার হয়। আমি জোর করে আপনাদের ঘর ভেংঙ্গে রাস্তা নির্মান করি আমার জন্য নয় আপনাদের সুবিধার জন্য। আপনারা আমাকে উন্নয়নের জন্য আনছেন উন্নয়ন করতে দেন। আমাকেও জেল খাটিয়েছেন,জেলে না গেলে কেউ বড় নেতা হতে পারেনা। গত ২০১১ সালেও ৫ বছর চেয়ারম্যান হিসেবে থাকতে পারিনি এবারো পারবোনা কিনা জানিনা। যতদিন আছি উন্নয়ন করে যাবো।
তিনি এলাকাবাসীর উদ্দেশ্য আরো বলেন,আগে জমি ছিল ১০ হাজার টাকা এখন শতাংশ হয়েছে ৫/৭ লাখ টাকা হয়েছে। আমার মেম্বাররা সকলেই ভালো বলে এত উন্নয়ন করছি। সারা দেশে উন্নয়ন কি হয় জানিনা। আমি আমার এলাকায় টিআর,কাবিটা দিয়ে উন্নয়ন করছি। প্রয়োজনে নিজের টাকা দিয়ে উন্নয়ন করছি করে যাবো। কাশিপুর ব্রীজ ও কুড়েরপাড় ব্রীজ সাবেক এমপি আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন কে দিয়ে আমি করিয়েছি। গোপচর বাসীর প্রশংসা করে বলেন,আসলেই তারা সকলেই ভালো। ৪/৫ জন লোক বাদে। তারা নিজেরা স্থাপনা সরিয়ে নেওয়ায় রাস্তার কাজ করতে পারছি।
পুরান গোপচরে আরসিসি রাস্তার ঢালাই নির্মাণ কাজের উদ্বোধনকালে উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবক ওহাব ফরায়েজী, আলিরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান,সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম জুলহাস, বর্তমান ইউপি মেম্বার ওসমান গনি, ওয়াহাব সরকার,ফিরোজ মিয়া,জাকির হোসেন,সোহেল মিয়া,সমাজসেবক আলি আহমেদ মোল্লা, পঞ্চায়েত প্রধান আমির হোসেন ভূঁইয়া, সমাজসেবক হাজী মোহাম্মদ শরীফ মিয়া, রমিজ উদ্দিন মাদবর, ডাক্তার এমদাদ হোসেন, বিএনপি নেতা মোফাজ্জল হোসেন, খোকন মাদবর, সেলিম পাঠান, বাতেন পাঠান, শফিকুল ইসলাম বিপ্লব, আব্দুস সালাম, শফিকুল সরকার, জিলানী মাতবর, নাসির উদ্দিন, রতন মাদবর, আলীরটেক ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফ সরদার, যুবদল নেতা মোঃ খোরশেদ আলম, আলীর টেক ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আফসার উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!