ষ্টাফ রিপোর্টার:
আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন ডিক্রীরচর বাইতুল কোরআন নূরানী হাফেজিয়া ক্বওমী মাদ্রাসার নতুন ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় ভিত্তিপ্রস্তর স্থাপনের পূর্বে বলেন,ভাষানচরে মাদ্রাসা ছিল। পরে আলীরটেকে মাদ্রাসা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে মানুষের সহযোগিতা লাগে। আমরা বক্তব্য দেই মসজিদ,মাদ্রাসা,স্কুল করবো তবে কিছুই করিনা। আলীরটেক গেলে প্রান জুড়ে যায়। সেখানে মসজিদ,মাদ্রাসা,কবরস্থান রয়েছে। ডিক্রীরচরের মানুষ আর যাই হোক দলাদলি,বিরোধ করতে পারে। সবাই মিলেমিশে কাজ করি। এলাকার উন্নয়নে ভূল হতে পারে। এখন ঘর থেকে বের হয়ে পৃথিবীর যে কোন জায়গায় যেতে পারেন। পৃথিবীতে মসজিদ মাদ্রাসা হইছে। এগুলো বন্ধ করার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই। মসজিদ মাদ্রাসার কারনে মৃত্যুর পর ছোয়াব হবে। আমার আগে খালেক চেয়ারম্যান,হামিদ চেয়ারম্যান ছিলেন। তারা অত্যন্ত ভাল ছিলেন। আমি এমন উন্নয়ন করে যেতে চাই যেন আপনাদের উপকার হয়। আমি জোর করে আপনাদের ঘর ভেঙ্গে রাস্তা নির্মান করি আমার জন্য নয় আপনাদের সুবিধার জন্য। আপনারা আমাকে উন্নয়নের জন্য আনছেন উন্নয়ন করতে দেন। আমাকেও জেল খাটিয়েছেন,জেলে না গেলে কেউ বড় নেতা হতে পারেনা। গত ২০১১ সালেও ৫ বছর চেয়ারম্যান হিসেবে থাকতে পারিনি এবারো পারবোনা কিনা জানিনা। যতদিন আছি উন্নয়ন করে যাবো।
তিনি এলাকাবাসীর উদ্দেশ্য আরো বলেন,আগে জমি ছিল ১০ হাজার টাকা এখন শতাংশ হয়েছে ৫/৭ লাখ টাকা হয়েছে। আমার মেম্বাররা সকলেই ভালো বলে এত উন্নয়ন করছি। সারা দেশে উন্নয়ন কি হয় জানিনা। আমি আমার এলাকায় আমার নিজস্ব টাকায়,টিআর,কাবিটা দিয়ে উন্নয়ন করছি। প্রয়োজন অনুযায়ী নিজের টাকা দিয়ে উন্নয়ন করছি করে যাবো। কাশিপুর ব্রীজ ও কুড়েরপাড় ব্রীজ সাবেক এমপি আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন কে দিয়ে আমি করিয়েছি। গোপচর বাসীর প্রশংসা করে বলেন,আসলেই তারা সকলেই ভালো। ৪/৫ জন লোক বাদে। তারা নিজেরা স্থাপনা সরিয়ে নেওয়ায় রাস্তার কাজ করতে পারছি। জাকির হোসেন চেয়ারম্যান ও এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজ করা হবে।
ডিক্রীরচর বাইতুল কোরআন নূরানী ক্বওমী মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন কালে উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবক জয়নাল আবেদীন, ওহাব ফরায়েজী, আলিরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান,সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম জুলহাস, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, আলীরটেক মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা আতাউল হক সরকার,মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ রাকিবউদ্দিন মাষ্টার,মাদ্রাসার অধ্যক্ষ মুফতি রুহুল আমিন, বর্তমান ইউপি মেম্বার মোকতার হোসেন, ওসমান গনি, ওয়াহাব সরকার,ফিরোজ মিয়া,জাকির হোসেন,সোহেল মিয়া, বিএনপি নেতা মোফাজ্জল হোসেন, আব্দুল হাই,, আব্দুস সালাম, শফিকুল সরকার, জিলানী মাতবর, নাসির উদ্দিন, রতন মাদবর, জিসাস নারায়নগঞ্জ জেলা সভাপতি আব্দুল মজিদ প্রান্তিক, আলীরটেক ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফ সরদার, আলীরটেক ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আফসার উদ্দিন, মোঃ সানাউললাহ,বিএনপি নেতা দিদার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




