নারায়ণগঞ্জ শনিবার | ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
Next
Prev
প্রচ্ছদ
আলীরটেকে জমি সংক্রান্ত বিরোধে ইতালী প্রবাসী ইকবাল সহ আহত -৩

আলীরটেকে জমি সংক্রান্ত বিরোধে ইতালী প্রবাসী ইকবাল সহ আহত -৩

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকায় জমিজমা বিরোধের জের ধরে সোহেল ও আজিজদের  মধ্যে সংঘর্ষে ইকবাল সহ উভয় পক্ষের অন্তত ৩ জন আহত হয়েছে।
পুলিশ সাদ্দাম হোসেন নামে একজনকে আটক করেছে।ইতালি  প্রবাসী ইকবাল হোসেন কে কুপিয়ে রক্তাক্ত জখম করে থানায় মিথ্যা মামলা দায়ের করতে গেলে পুলিশ সাদ্দাম কে আটক করে।অপর আসামী কালেমা বেগম খবর পেয়ে থানা থেকে পালিয়ে যায়। ১নং আসামী সোহেল এলাকায় মাদক বিক্রেতা হিসেবে পরিচিত বলে মামলার বাদী জানিয়েছেন।
কুড়েরপাড় এলাকার মৃত চানঁ মিয়ার পুত্র আব্দুল আজিজ বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ করেন  বিবাদী ১। মোঃ সোহেল পিতা-মৃত আসান উল্লাহ, ২। সাদ্দাম পিতা-মাইনুদ্দিন, ৩। রাজিয়া স্বামী-হিরো মিয়া, সর্ব সাং-কুড়েরপাড়, ইউনিয়ন-আলীরটেক সহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জন বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে লিখিত অভিযোগ করিতেছি যে, ১নং বিবাদী আমার ভাতিজা। বিবাদীগণের সাথে দীর্ঘ দিন যাবৎ আমার পৈত্রিক সম্পত্তি নিয়া বিরোধ চলে আসছে। বিবাদীগণ জোড় পূর্বক আমার সম্পত্তি দখল করে বাড়ি নির্মান করার পায়তারায় লিপ্ত হইয়া আমাদের উপর হামলা করে মারধর করে আসছে। উক্ত বিষয়ে বিজ্ঞ আদালে মামলা দায়ের করি। যাহা বর্তমানে বিচারাধীন রহিয়াছে। যাহার পিটিশন মামলা নং-১৭৫/২০২৫, সি.আর মামলা নং-৮৫/২০২৫। উক্ত মামলা বিচারাধীন থাকা অবস্থায় ১নং বিবাদী প্রতিনিয়ত অজ্ঞাত সন্ত্রাসী বাহিনী নিয়া আমাদের উপর হামলা করে। উক্ত বিষয়ে থানায় অভিযোগ দায়ের করিলে এবং স্থানীয় ভাবে বসতে চাইলে বিবাদীগণ কাহারো কোন তোয়াক্কা করে না। বিবাদীগণের এহেন কর্মকান্ডে গত ১৮/০৫/২০২৫ইং তারিখ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করি। যাহার জিডি নং- ১০৬৪, তাং-১৮/০৫/২০১৫ইং। তারই ধারাবাহিকতায় অদ্য ইং ১০/০৬/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় আমার বর্তমান ঠিকানায় উপরোক্ত বিবাদীগণ অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া আমার বাড়িতে হামলা করে। বিবাদীগণ অনধীকার বাড়িতে প্রবেশ করিয়া আমাদের এলোপাথারী কিল ঘুষি লাথী মেরে আমাদের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নিলা ফুলা জখম করে। মারধরের একপর্যায়ে ১নং বিবাদী ধারালো ছুরি দিয়ে আমাকে আঘাত করতে গেলে আমি সরে গেলে আমার ছেলে মোঃ ইকবাল (২৯) এর মাথায় আঘাত করে তার মাথায় মারাত্মক কাটা জখম করে। আমার ছোট ছেলেকে বাচানোর জন্য আমার বড় ছেলে মেহেদী হাসান খোকন (৪৩) এগিয়ে আসিলে ২নং বিবাদী তাকেও ধারালো চাপাতি দিয়ে আঘাত করে আমার বড় ছেলের ডান হাতে মারাত্মক রক্তাক্ত জখম করে। আমার নাতীন হুমায়রা (৩) চিৎকার করিলে ৩নং বিবাদী ইট ছুড়ে মেরে আমার নাতীনকে আহত করে এবং তার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায়। পরবর্তীতে আমাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে আমরা প্রাণে রক্ষা পাই। আশেপাশের লোকজনের সম্মুখে বিবাদীগণ এই মর্মে হুমকি প্রদান করে যে, এ বিষয় আইনি সহযোগিত নিলে পরবর্তীতে আমার দুই ছেলে সহ পরিবারের অন্যান্য সদস্যগণদের প্রাণে মারিয়া ফেলিবে। বিবাদীগণ অত্যান্ত খারাপ প্রকৃতির লোক, তারা যে কোন সময় আমাদের বড় ধরনের ক্ষতি করিবে বলে আশঙ্কা করিতেছি। পরববর্তীতে আমরা ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহন করি।
আব্দুল আজিজ গণমাধ্যম কর্মীদের বলেন, সোহেল ও রাজিয়া অত্যন্ত খারাপ প্রকৃতির লোক।এদের বিরুদ্ধে বিভিন্ন মামলা চলমান রয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!