ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন ১নং ওয়ার্ডের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করেছেন কৃষক লীগ নেতা মোঃ আল আমিন। এ নিয়ে তৃনমূল নেতাকর্মীরা তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।
জানা যায়, গত শুক্রবার (১১ জুলাই) বিকালে মৌলভী বাড়ি সংলগ্ন স্থানে ১নং ওয়ার্ড যুবদলের কার্যালয় উদ্বোধন করেন আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুর রহমান, সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম জুলহাস, সহ সভাপতি জামাল সরদার,সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার,আলীরটেক ইউনিয়ন যুবদলের আহবায়ক শরীফ সরদার,সদস্য সচিব ইব্রাহিম সুলতান সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
তারা সাথে নিয়ে যান আলীরটেক ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ আল আমিনকে।
এতে করে প্রকৃত নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,আল আমিন গত আওয়ামী লীগের শাসনামলে কৃষক লীগের নাম ব্যবহার করে নানাবিধ অপকর্ম করে বেড়াতো। নিরীহ বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলায় জড়িয়ে দিতো।
৫ আগষ্টের পর ভোল পাল্টে বিএনপিতে ভিড়ার অপচেষ্টা চালিয়ে আসছিল। শুক্রবার আলীরটেক ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতারা আলীরটেক ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আল আমিনকে সাথে নিয়ে যুবদলের কার্যালয় উদ্বোধন করতে আসায় হতাশা ব্যক্ত করে বলেন,এই সকল নেতারা মুখে বলে এক কাজ করে আরেক।
আলীরটেকে কি বিএনপির নেতাকর্মীর অভাব পড়ে গেছে আওয়ামী লীগের দোসর দের নিয়ে কার্যালয় উদ্বোধন করতে হবে।
আওয়ামী লীগের ডেবিল দের আশ্রয় দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সদর থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপ কামনা করেন।




