নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
ইরানের যুদ্ধে ক্ষমতাধর দেশগুলোর কার কী অবস্থান?
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শাহাবুদ্দিন গংদের ঘর নির্মান
সেলিম হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
Next
Prev
প্রচ্ছদ
উচ্ছেদকৃত কুমুদিনীবাসীদের পুনরায় পূর্ণবাসনের দাবীতে মানববন্ধন

উচ্ছেদকৃত কুমুদিনীবাসীদের পুনরায় পূর্ণবাসনের দাবীতে মানববন্ধন

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের কুমুদিনী বাগানের উচ্ছেদকৃত অসহায় ভূমিহীন পরিবারদের পূর্ণবাসনের দাবীতে শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩রা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খানপুরস্থ মেট্রোহল সংলগ্ন কুমুদিনী বাগানের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় কুমুদিনীর ট্রাস্টের মহা পরিচালক রাজীব সাহার নিকট কয়েক শতাধিক উচ্ছেদকৃত ভূমিহীন পরিবার পুনরায় পূর্ণবাসনের দাবীতে মানববন্ধন করে। মানববন্ধনে উচ্ছেদকৃত কুমুদিনীবাসীরা বলেন,আমরা তো রোহিঙ্গা না। আমরা এখানে বাপ দাদার আমল থেকেই থেকে আসতেছে। মাথার ঘাম পায়ে ফেলে এখানে আমার বাপ দাদারা চাকুরী করতো। আমরা একটা পরিবারে ৮/১০ জন সদস্য নিয়েও একটা ঘরে থাকতাম কিন্তু আমাদের কোন পূর্ব নোটিশ না দিতেই কুমুদিনীর জায়গা খালি করে দিতে বলেছিলো। এখানে অনেকেই কিস্তির টাকা দিয়ে ঘর বানিয়ে থাকতো। অনেক কষ্টে অনেক পরিবারকেও এই কিস্তির টাকা শোধ করতে হয়েছে। আমাদের যাওয়ার কোন জায়গা ছিলো না। তারপরও আমরা মেনে নিয়েছিলাম যে এখানে ক্যান্সার হাসপাতাল হবে। কিন্তু এখন শুনতাছি এখানে কোন ক্যান্সার হাসপাতাল হবে না। আগেও ওইপাশের কুমুদিনী খালি করেছিলো কিন্তু সেখানে গোডাউন ভাড়া দিয়েছে। তাই আমরা আমাদের পুনরায় পূর্ণবাসন চাই।
মানববন্ধন থেকে বক্তারা আরো বলেন, গতবার শামীম ওসমান পালাইছে বোরকা পইড়া,সেলিম ওসমান পালাইছে মুরগির ট্রাকে। কিন্তু এইবার তারা কিভাবে পালাইছে আমরা জানি না। তারাই ষড়যন্ত্র কইরা দুই ভাইয়ে আমাদের কুমুদিনী উচ্ছেদ করছে। আল্লাহর বিচার আল্লাহ ঠিকই করে। এরা ব্রিটিশ আমলেও ব্রিটিশদের দোসর ছিলো। পাকিস্তান আমলে পাকিস্তানিদের আমলা ছিলো তারপর আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগদেরও আমলা হইছে। এরা যুগ যুগ ধরে নিরহ মানুষদের চুষে খাচ্ছে এক এক সময় এক আমলাদের সঙ্গ হয়ে। গত ৫ তারিখ এখানে শেখ মজিবুর রহমানের ভাস্কর্য ছিলো সেটা তারা রাতের আঁধারে সরিতে ফেলছে।
পূর্ণবাসন চেয়ে বক্তারা বলেন, আমাদের সঞ্জীব বাবু বলেছিলো অনেক বছর ধরে থাকছি আর থাকার দরকার নাই। আমরা তাদের নাম মাত্র জায়গা বিক্রি করার কথা বলেছিলাম। আমরা জায়গা কিনতে চেয়েছিলাম। এটা তো তাদের জায়গাও না। এটা কুমুদিনী ট্রাস্টের জায়গা। আমরা খাইতে পারতাম না তারপরও ঘর ভাড়া ঠিকই দিতাম। আমাদের বললো ২৪ তারিখ পর্যন্ত সময় দিলো যদি এই সময়ের মধ্যে আমরা না যাই তাহলে আমাদের উপর হামলা করে আমাদের পুড়িয়ে দিবে। আমরা গরীব মানুষ কি করবো। তারপর তারা আমাদের পূর্ণবাসন দিবো এই কথা কইয়া উঠালো। আমরা এখনো কোন পূর্ণবাসন পাই নাই। তাই আমাদের একটাই দাবী কুমুদিনী ট্রাস্টের মহা পরিচালক রাজিব সাহার কাছে আমাদের পূর্ণবাসনের ব্যবস্থা করে দেওয়া হোক।
উল্লেখ্য যে,নারায়নগঞ্জ জেলায় অবস্থিত কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এর অধীন বেঙ্গল (বিডি) লিঃ পাট কোম্পানীতে কর্মরত শ্রমিকগণকে শ্রম আইন অনুযায়ী প্রাপ্য পাওনা পরিশোধ না করে গত ২০২১ সালে বাসস্থান হইতে উচ্ছেদ করা হয়। পুনরায় উচ্ছেদকৃতদের পূর্নবাসনের দাবীতে মানববন্ধন করে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এর অধীন বেঙ্গল (বিডি) লিঃ পাট কোম্পানীতে কর্মরত শ্রমিকগন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!