ষ্টাফ রিপোর্টার
মডেল ডি গ্রুপের চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন,আমি মেইড ইন নারায়নগঞ্জ।এই জেলাকে সুন্দর ভাবে গড়ে তোলাই হবে আমার লক্ষ্য।আমি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আর্দশ মেনে চলি ও তারুণ্যের অহংকার তারেক রহমানকে অনুসরন করি।কালীর বাজারের লোকদের প্রতি আমার অধিকার বেশী।দেশের ব্যবসার কেন্দ্র হিসেবে নিতাইগঞ্জ,টানবাজার,কালিরবাজারের সুনাম রয়েছে। বিভিন্ন জেলা হতে এখানে লোকজন আসে ব্যবসার জন্য। তাদের সম্মান করতে হবে।আমি আপনাদের সন্তান শুধু ভোট নয় সুন্দর নারায়নগঞ্জ গড়তে এগিয়ে আসতে হবে।সম্প্রীতির শহর নারায়ণগঞ্জ। সম্প্রীতি বজায় রাখতে হবে হোক সে হিন্দু, মুসলিম ও খ্রীষ্টান।মডেল নারায়নগঞ্জ গড়ে তুলতে হবে।
কালিরবাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন।
শনিবার (২ আগষ্ট) বিকালে চারারগোপ বাইতুস সালাত জামে মসজিদের সভাপতি হানিফ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার,বাইতুস সালাত জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ ভূইয়া,মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু,বিএনপি নেতা মনোয়ার হোসেন শোখন, খোকন মোল্লা প্রমুখ।
পরে বাইতুস সালাত জামে মসজিদে মাগরিব নামাজ আদায় করে পরিদর্শন করেন।




