নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
ইরানের যুদ্ধে ক্ষমতাধর দেশগুলোর কার কী অবস্থান?
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শাহাবুদ্দিন গংদের ঘর নির্মান
সেলিম হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁ অংশে তীব্র যানজট
ফতুল্লা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত 
সোনারগাঁয়ে অবৈধভাবে খাল ভরাট, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
Next
Prev
প্রচ্ছদ
কোন অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দিবো না -এমপি আব্দুল্লাহ আল আমিন

কোন অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দিবো না -এমপি আব্দুল্লাহ আল আমিন

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড.আব্দুল্লাহ আল আমিন বলেন, আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় যদি উপযুক্ত জ্ঞান ও মেধাকে কাজে লাগাই ইনশাআল্লাহ দেখবো যে আমাদের ভাষাটাও সম্মান পাবে আমাদের দেশটাও সম্মান পাবে এবং আমরা জাতিগতভাবে এগিয়ে যেতে পারবো।
২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে বেলা সাড়ে ১১ টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উক্ত কথা বলেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে আব্দুল্লাহ আল আমিন বলেন, কোন অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দিবো না তাহলেই ২১ শের চেতনা পূর্ণতা পাবে। ২১ শে ফেব্রুয়ারী আসলে আমরা বিভিন্ন বক্তব্য দেই কি কি করবো কিন্তু যার যার জায়গা থেকে কর্তব্য পালন করি না। আমরা স্পিনিস, চায়নিজ, জাপানিজ, উর্দু, আরবি, ফারসি সহ অন্য ভাষা শিখতে চাই অথচ আমাদের বাংলা ভাষা বিশ্বে ৬ষ্ঠ স্থানে আছে। অন্য দেশের মানুষ কিন্তু আমাদের ভাষা শিখতে আগ্রহী না। কারণ আমরা দেশকে ও ভাষাকে ঐ মর্যাদার স্থানে আমরা নিতে পারি নাই। এটা কিন্তু বক্তব্যবাজির মাধ্যমে যাবে না। যেমন আমার কথাই বলি, আমি একজন আইনজীবী। আমি যখন বই খুঁজি ইংরেজি বা হিন্দি ভাষার বই খুঁজি। অথচ যারা বই লিখছে তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছে নিজেদের ভাষায় লিখে। বিশ্বের মানুষকে সেই ভাষার বই কিনে পড়তে হচ্ছে। এমন ভালো ভালো বিজ্ঞানী বা চিকিৎসক তারাও কিন্তু তাদের ভাষায় বই লিখছে। তাই আমি বলবো বাংলা ভাষার জন্য কিছু করতে হবে না যদি আমরাও নিজ নিজ জায়গা থেকে নিজেদের দায়িত্ব পালন করি।
এমপি আরও বলেন, দেশ প্রেম আসলে বক্তব্যের জায়গা না। প্রত্যেকে যদি নিজের দায়িত্ব পালন করি তাহলে আমার দেশটাও এগিয়ে যাবে, মানুষ আমাদের নিয়ে আগ্রহী হবে যদি আমরা আমাদের বাংলা ভাষায় একটি ইউনিক থিওরি আবিষ্কার করে কোন বিজ্ঞানী তাহলে দেখবেন বিশ্বের সব মানুষ বাংলা ভাষ শিখতে আগ্রহী হবে। আমরা যদি আইন নিয়ে এমন কাটামো তৈরি করি যা বিশ্বে তাক লাগিয়ে দিবে তখন তারাও কিন্তু আমাদের অনুসরণ করবে।
জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য এড.আবুল কালাম, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহবায়ক মাশকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মাঈনউদ্দিন আহমেদ, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, ইসলামি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জাতীয় নাগরিক পার্টির দক্ষিনাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক এম শওকত আলী প্রমূখ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!