নারায়ণগঞ্জের ৩০০ শর্য্যা বিশিষ্ট হাসপাতালের রজনী গন্ধা কোয়াটারে তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সার্জারী বিভাগের চিকিৎসক ডা.আলী আকবর তিন তলার কোয়ার্টারে বসবাস করতেন। ১৯ জুন বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় কোয়ার্টারে অগ্নিকান্ড ঘটনা ঘটে।
খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ নুরুল আলমের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,দুপুর আড়াইটার দিকে রজনী গন্ধা কোয়ার্টারের ৩ তলার
থেকে ধোঁয়া বের হতে দেখেন।একটু পরেই বিকট শব্দে ৩ তলার জানার থাই গ্লাস ভেংগে পার্শ্ববর্তী খানপুর ৩০০ শর্য্যা মেডিকেল কলেজের কয়েকটি গ্লাস ভেংগে যায়।বিকট শব্দে জানালার গ্লাস আশেপাশের রাস্তায় ছিটকে পড়ে।অগ্নিকান্ডে হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকান্ডের সময় ডা.আলী আকবর বাসায় ছিলেন না বলে জানা গেছে। আগুনেকোয়ার্টারের তিনটি কক্ষের আসবারপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ নুরুল আলম জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।কি কারনে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা তদন্ত করে বলতে পারবেন।




