নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
গম জসিমের ৫শ কোটি টাকার দূর্ণীতি ! নিতাইগঞ্জে তোলপাড়

গম জসিমের ৫শ কোটি টাকার দূর্ণীতি ! নিতাইগঞ্জে তোলপাড়

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সরকারি খাদ্যগুদাম থেকে গম আত্মস্যাতের অভিযোগের পর পালিয়ে গেছে দায়িত্বরত কর্মকর্তা ।এমন ঘটনায় নারায়ণগঞ্জের পাইকারী বাজারে তোলপাড়ের সৃষ্টি হয়েছে গম চোরচক্রের বিরুদ্ধে ।

অনেকেই বলেছেন, ‘নারায়ণগঞ্জে অতি সম্প্রতি মেসার্স জসিম ট্রেডার্স ও মেসার্স জিয়া এন্টারপ্রাইজের বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য বরাদ্দকৃত গম দুর্নীতির মাধ্যমে নিজ প্রতিষ্ঠানের নামে ক্রয় দেখিয়ে বাজারে অধিক মূল্যে বিক্রির অভিযোগ সহ একাধিক অভিযোগ উঠেছে। আর অনৈতিক কর্মকান্ডের মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ।’

দুদক নারায়ণগঞ্জের গম সিন্ডিকেট ৫০০ কোটি টাকার এমন দূর্ণীতির অভিযোগের বিষয়ে তদন্ত করছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও ৬ জুন বৃহস্পতিবার  সকালে নারায়ণগঞ্জে দুর্নীতি নিয়ে গণশুনানী করেন দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। সরকারী বিভিন্ন দপ্তরের ৫৫ টি অভিযোগ নিয়ে অভিযোগ উঠলেও নারায়ণগঞ্জের গম দূর্ণীতি নিয়ে কোন কথা উঠলেও খাদ্য নিয়ে দূর্ণীতির বিষয়ে কোন টু শব্দ উঠে নাই এই আসরে। এমন ঘটনার পর গাইবান্ধায় খাদ্য দূর্ণীতি ঘিরে অভিযোগ উত্থাপিত হওয়ায় নারায়ণগঞ্জের গম জসিম চক্রের ৫শ কোটি টাকার দূর্ণীতি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে নগরীর নিতাইগঞ্জের পাইকারী বাজারে ।

নাম প্রকাশ না করার অনুরোধে নিতাইগঞ্জের কয়েকজন গম ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নারায়ণগঞ্জের গম চোর সিন্ডিকেট অনেক শক্তিশালী। গম জসিমের বিরুদ্ধে ৫শ কোটি টাকার দূর্ণীতি তো সামান্য বিষয়। নারায়ণগঞ্জ আঞ্চলিক সরকারী খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের একেকজন কর্মকর্তা কি করেন তার হিসেব করলে গাইবান্ধার চাইতেও হাজার গুণ বেশী দূর্ণীতি বেড়িয়ে আসবে। একেকজন কর্মকর্তা কর্মচারী যেন সত্যিকার অর্থেই আঙ্গুল ফুলে করাগাছ বনে গেছেন । আর দায়িত্বরত কর্মকর্তারা সাবেক পুলিশ প্রধান বেনজিরের চাইতেও আরো দ্রুত গতিতে দেশ ছেড়ে পালিয়ে যাবে। বেনজিরকে তো খুজে পাওয়ার সম্ভাবনা আছে, আর খাদ্য বিভাগে দুদক স্বচ্ছ তদন্ত করলে নারায়ণগঞ্জের অনেকের অস্তিত্ব থাকবে না।’

জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সরকারি খাদ্যগুদাম (এলএসডি) থেকে প্রায় দুইশ মেট্রিক টন চাল, ৫৮ মে. টন গম আত্মসাতের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ছিদ্দিকির বিরুদ্ধে। এদিকে চাল ও গম আত্মসাতের ঘটনা জানাজানি হলে গা ঢাকা দিয়েছেন ওই কর্মকর্তা।

যদিও কর্তৃপক্ষ বলছে তাকে বদলির পাশাপাশি ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

খাদ্যগুদাম সূত্রে জানা যায়, খাদ্য অধিদপ্তরের আদেশে পলাশবাড়ী খাদ্যগুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ছিদ্দিকির নানা অনিয়ম ও দুর্নীতি পরিলক্ষিত হওয়ায় কর্তৃপক্ষ তাকে স্ট্যান্ড রিলিজ করে। তবে তিনি বদলির আদেশ পাওয়ার আগেই গুদাম থেকে প্রায় আড়াইশ মে. টন চাল ও গম গায়েব করেন। পরে অবস্থা বেগতিক দেখে পরবর্তী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর না করেই গা ঢাকা দিয়েছেন।

নাম প্রকাশের অনিচ্ছুক বেশ কয়েকজন জানান, দু-একজন অসৎ ব্যাবসায়ী ও কতিপয় শ্রমিক রাতের অন্ধকারে এসব চাল ও গম পাচার করেছেন। গায়েব হওয়া খাদ্যের মধ্যে প্রায় দুইশ মে. টন চাল ৫৮ মে. টন রয়েছে।

এদিকে মিল ও চাতাল মালিকরা জানান, প্রায় তিনশ মে. টন চাল তারা গুদামে দিয়েছে কিন্তু বিল পরিশোধ না করেই গা ঢাকা দিয়েছে ওই কর্মকর্তা।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাজমুল হক বলেন, কর্মকর্তার বদলি হলেও তিনি দায়িত্ব হস্তান্তর না করে গা ঢাকা দিয়েছেন। এর বেশি কিছু জানতে চাইলে তিনি তদন্ত কমিটির কাছে যাওয়ার পরামর্শ দেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান বলেন, চাল ও গমে কিছু ঘাটতি হয়েছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে কিছু খাদ্য কম পাওয়া যায়। গুদাম কর্মকর্তা অন্যত্র বদলি হয়েছে এবং নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কী পরিমাণ চাল ও গম গায়েব হয়েছে সে বিষয়টি এড়িয়ে যান তিনি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে দুদকে জানানো হয়েছে। দুদক তদন্ত করে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেবে।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান জাগো নিউজকে বলেন, খাদ্যগুদাম কর্মকর্তার বদলি জেনেছি। তবে দায়িত্ব হস্তান্তর করেছেন কিনা সেটা জানা নেই। তদন্ত কমিটি গঠন ও মামলা বিষয়টিও নিশ্চিত নই। এছাড়া কী পরিমাণ মালামাল আত্মসাৎ করা হয়েছে সে বিষয়েও কিছু জানি না।

তবে নারায়ণগঞ্জ দুদক সূত্রে জানা গেছে, এ বিষয়ে একটি অভিযোগ তারা পেয়েছেন। ইতিমধ্যে তা আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। দুদক সূত্র জানায়, মেসার্স জসিম ট্রেডার্স ও মেসার্স জিয়া ট্রেডার্সের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। ব্যাংক হিসাব লেনদেনসহ সকল অবৈধ সম্পদের অনুসন্ধান চলছে। শীগ্রই দুদক কার্যালয়ে তলব করা হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!