ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন গলাচিপা ডিএন রোড গলাচিপা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা রাকিব ও আরিফ বাহিনীর হামলায় গৃহবধূ মাকসুদা আক্তার গুরুতর রক্তাক্ত জখম হয়েছে।
এ ব্যাপারে গলাচিপা ডি এন রোড এলাকার মৃত মানিক মিয়ার কন্যা মাকসুদা বাদী হয়ে নারায়নগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
তাতে তিনি উল্লেখ করেন বিবাদী ১. আরিফ, ২. রাকিব, উভয় পিতাঃ মৃতঃ কালাম, মাতাঃ মাহমুদা, ৩. আজমির, পিতাঃ শহিদ, মাতাঃ স্বপ্না, উভয় সাংঃ গলাচিপা ডি এন রোড ৪. ইয়াছিন, পিতাঃ অজ্ঞাত, মাতাঃ আইরিন, ৫. রাব্বি, পিতাঃ হুমায়ন, মাতাঃ শিল্পী, উভয় সাংঃ বন্দর ইস্পাহানি, থানাঃ বন্দর, জেলাঃ নারায়নগঞ্জ, ৬. আসিব, পিতাঃ টিয়া, সাংঃ কলেজ রোড, থানাঃ নারায়নগঞ্জ সদর, নারায়নগঞ্জ। আমার স্বামী বিএনপি দল করে, উক্ত বিবাদীগণদের মামা শহিদ আওয়ামী লীগ করত এবং সে এখন গত ৬দিন যাবৎ জেলখানার ভিতরে আছে। উক্ত বিবাদীগণ এই বিষয়ের জন্য আমার স্বামীকে সন্দেহ করে এবং গত ২০/১২/২০২৫ইং তারিখ সময় আনুমাণিক রাত ৯ ঘটিকায় উক্ত বিবাদীগণ অস্ত্র নিয়ে হঠাৎ বাড়ির ভিতরে এসে ঘরের আসবাবপত্র ভাংচুর করে।
আমি বাধা দিতে গেলে তারা অস্ত্র দিয়ে আমার উপর হামলা করে আমার কপাল কেটে আমাকে আহত করে ফেলে। অতপর আমরা রুমের ভিতর দরজা লাগিয়ে নিজের আত্নরক্ষা করি। পরবর্তীতে আমার বাসার পাশের বাসার এক ছেলেকে অস্ত্র দিয়ে ১৬ (ষোল) বার আঘাত করে সেখানে আমার বোনের ছেলে বাধা দিলে তাকে রাস্তায় একা পেয়ে উক্ত বিবাদীগণ তাকে নিরীহ ভাবে মারধর করে এবং জানে মেরে ফেলার হুমকি দেয়।
উক্ত বিবাদীগণ তাদের মামার জোর দেখিয়ে তারা মাদক ব্যবসা, ছিনতাই, মারধর সহ নানান অবৈধ কাজের সাথে জড়িত।
এখন আমি আমার পরিবারসহ এই আতংকে দিনাতিপাত করছি যে তারা আবার কখন যেন অস্ত্র দিয়ে আমাদের মেরেই ফেলে। এমতাবস্থায় আপনার নিকট স্বরনাপন্ন হয়েছি যে উক্ত বিবাদীগণদের আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা প্রয়োজন।
উপরোক্ত বিষয় পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা করতে হস্তক্ষেপ কামনা করেন।




