নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
“গেলে যান না গেলে নামেন”

“গেলে যান না গেলে নামেন”

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
চাষাড়া টু পঞ্চবটী রুটে চলাচলকারী ইজিবাইক ও মিশুক চালকদের ব্যবহার এতটাই খারাপ পর্যায়ে চলে গিয়েছে যে তারা যাত্রীদের সাথে খারাপ আচরন করতে কোন দ্বিধাবোধ করছেনা। চাষাড়া থেকে পঞ্চবটী রুটে বর্তমানে ইজিবাইক ও মিশুক চালকরা এতটাই বেপরোয়া হয়েছেন যে মাত্র ২শ মিটার ভাঙ্গা রাস্তার জন্য ৫ টাকা থেকে ১০ টাকা হারে বেশী করে আদায় করছেন এ রুটে যাতায়াতকারী প্রতিটি যাত্রীর কাছ থেকে। কোন যাত্রী বর্ধিত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে চালকরা বলছেন “গেলে যান না গেলে নামেন”।
এ রুটে যাতায়াতকারী যাত্রীরা বলেন,চাষাড়া থেকে পঞ্চবটী রুটে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকেন। কর্মের তাগিদে অনেকে প্রতিদিন ৫ থেকে ১০বারের অধিক যাতায়াত করেন। পঞ্চবটী বনবিভাগ থেকে দ্বিতল ব্রীজের মাথা পর্যন্ত প্রায় ৩০০ মিটার রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তাটির সংস্কারের অভাবে প্রতিদিনই এখানে ছোটখাটো দূর্ঘটনা ঘটছে। পাশাপাশি বিসিকের একটি লিংকরোড তৈরী হওয়ার ফলে উক্ত রুটে গাড়ী উঠানামার কারনে একটু যানজটের সৃষ্টি হয়। ৩০০ মিটার খানাখন্দ আর একটু যানজটের কারনে এ রুটে চলাচলকারী প্রতিটি ইজিবাইক ও শিশুক চালকরা তাদের উচ্ছেমত ভাড়া আদায় করে নিচ্ছে যাত্রীদের কাছ থেকে। চাষাড়া থেকে পঞ্চবটীর ভাড়া ১০ টাকা হলেও এখন সেখানে ১৫ টাকা থেকে ২০টাকা হারে আদায় করছে চালকরা। এ নিয়ে প্রতিনিয়ত যাত্রীদের সাথে চালকদের তর্কাতর্কি এমনকি হাতাহাতির মত ঘটনা ঘটছে। বর্ধিত ভাড়া নিয়ে এক চালকের সাথে কোন যাত্রীর তর্ক হলে প্রায় ১০/১৫ চালক মিলে উক্ত যাত্রীকে শারীরিকভাবেও নির্যাতনের ঘটনা ঘটাচ্ছে চালকরা।
নিয়মিত যাতায়াতকারী ধর্মগঞ্জের সেলিম জানান,আমি চাষাড়ায় একটি দোকানে চাকুরী করি। সকাল-দুপুর এবং রাত্রে মোট ৬বার যাতায়াত করতে হয় আমাকে। প্রতিবার ১০ টাকা হাওে বেশী দিলে আমাকে প্রতিদিন ৬০ টাকা অতিরিক্ত খরচ করতে হচ্ছে। আমি এ বর্ধিত টাকাগুলো কোথায় পাবো। তিনি আরও বলেন,প্রায় ২ মাস আগেও একজন চালককে পুলিশ ও চাদাঁবাজদেরকে গাড়ি প্রতি ১শত টাকা হাওে দিতে হতো কিন্তু এখন সেটা দিতে হয়না। তাহলে চালকরা কেন দ্বিগুন ভাড়া নিচ্ছে। এ কারনে জানতে চাইলে চালকরা বলেন,“গেলে যান না গেলে নামেন” আবার অনেক সময় তর্কেও জড়িয়ে নানাভাবে নাজেহাল করে থাকে। তিনি আরও বলেন,এ রাস্তাতো আমরা ভাঙ্গিনি তাহলে আমাদেরকে কেন অতিরিক্ত টাকা গুনতে হবে ? এছাড়াও প্রচন্ড রৌদ্র,বৃষ্টি কিংবা তাপদাহ হলে সেক্ষেত্রে অতিরিক্ত হারে ভাড়া নিচ্ছে এ চালকরা। মোট কথা আমরা এখন ইজিবাইক ও মিশুক চালকদের কাছে জিম্মি হয়ে পড়েছি। তাদেরকে কিছু বলা যায়না। কারন একজনকে কিছু বললে সকল চালকরা মিলে যাত্রীদেরকে নাজেহাল করে থাকে। আমরা এ থেকে মুক্তি পাবো কবে। সেলিমের মত সকল যাত্রীদেরই একই অবস্থা এ রুটে।
ইজিবাইক ও মিশুক চালকদের জিম্মিদশা থেকে মুক্তি চায় এরুটে যাতায়াতকারী সাধারন যাত্রীরা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!