নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
চাঁদাবাজি ও দখলবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করায় এ অপপ্রচার : টিপু

চাঁদাবাজি ও দখলবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করায় এ অপপ্রচার : টিপু

প্রকাশিতঃ

 

নারায়ণগঞ্জ শহরের মীর জুমলা সড়কে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি, মারধর ও হুমকির ঘটনায় ব্যখ্যা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও আইনজীবী আবু আল ইউসুফ খান টিপু। একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়েছেন বলে তিনি দাবি করেন।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, সম্প্রতি জেলা প্রশাসন আইনশৃঙ্খলা মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে নারায়ণগঞ্জের যানজট নিরসনের জন্য মীর জুমলা সড়ক ফাঁকা করে দেওয়া হবে। আওয়ামী লীগ আমলে মেয়র আইভীর লোকজন এই সড়ক দখল করে রেখেছিল। অথচ এই সড়কের স্থানে বাজারের কোন টেন্ডার হয়নি। সড়কের উপরে এই বাজার সম্পূর্ণ অবৈধ। তবে ৫ আগস্টের পরে একটা গ্রুপ ও বাজারের রুহুল আমিনের ছেলে বিল্লাল সহ আরও কয়েকজন মিলে বাজার বসিয়ে দখল করে খাচ্ছে। এদের সাথে একদল সন্ত্রাসী রয়েছে। প্রশাসন উচ্ছেদ করেছে। আমরাও মনিটরিং করেছি। অবৈধ দখলদার ও চাঁদাবাজ যারা রয়েছে তাদের স্বার্থে আঘাত লেগেছে। এ কারণে তারা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। তাছাড়া এটা কোন বাজার না, এটা রাস্তা। আর মাছ ফেলে দেওয়ার কোন বিষয় নেই।

 

তিনি আরও বলেন, ‘তারা অবৈধভাবে সড়কে বসবে কেন। আর এই বাজারের চাঁদার টাকা তারা কাকে দেয়। দোকান বসিয়ে মানুষ চাঁদা আদায় করে, কিন্তু দোকান উচ্ছ্বেদ করে কেউ চাঁদা আদায় করেনা। ফলে আমি দোকান উচ্ছ্বেদের পক্ষে ছিলাম। এখানে একটা গ্রুপ যারা রাজনীতি করে আমার সাথে পারে না তারা কুচক্রী মহলের দ্বারা প্রবাভিত হয়ে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে নানা ষড়যন্ত্র করছে।

 

তিনি বলেন, মীর জুমলা সড়কে ও ফুটপাতে কোন দোকান থাকতে পারবে না। যানজট থাকতে পারবে না। আর আমার বিরুদ্ধে যারা বলেছে তারা অবৈধ দখলদার ও চাঁদাবাজ। তারা কোন একটা অপশক্তি দ্বারা প্রভাবিত হয়ে এ ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে। ওসমান পরিবার সহ স্বৈচারদের বিরুদ্ধে প্রায় সময় বক্তব্য দেওয়া সহ সোচ্চার থাকার কারণে আমার বিরুদ্ধে অনেনে ষড়যন্ত্র করছে। তারেই অংশ হিসেবে মিথ্যা অপপ্রচার চালিয়েছে।

 

এর আগে, গত শনিবার (৮ মার্চ) দুপুরে শহরের দিগু বাবুর বাজারের মাছ ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠে বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে। সেই ঘটনায় মাছ ব্যবসায়ী ইয়াসিন, ইয়াকুব, রফিকুল সহ আরও বেশ কয়েকজনকে মারধর ও লাঞ্ছিত করা হয়। পরের দিন রবিবার (৯ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মীর জুমলা সড়ক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল করে দিগু বাবুর বাজারের দোকান মালিক ও ব্যবসায়ীরা। এ সময় তারা বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে নানা বক্তব্য দেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!