নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
চারদিন যাবৎ অবরুদ্ধ নারায়ণগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক

চারদিন যাবৎ অবরুদ্ধ নারায়ণগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক

প্রকাশিতঃ

অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি:
দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের গভনিং বডি ভেঙে দেওয়া সহ প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ভুঁইয়া, সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান ও সাথী চক্রবর্তীকে বরখাস্ত করা নিয়ে ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য চারদিন যাবৎ স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ঘেরাও করে অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় ছাত্ররা বর্তমান গভনিং বডি বাতিল সহ ১৩ দফা দাবি জানিয়ে স্মারক লিপি প্রদান করা হয়েছে।
গতকাল বিকেলে গভনিং বডির তিন সদস্য ও প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ভুঁইয়া বিক্ষুব্দ শিক্ষার্থীদের আলোচনা করে তিন দিনের মধ্যে দাবি মেনে নেয়ার আশ্বাস প্রদান করেন। গভনিং বডির সদস্য ও বিকেএমইএর সহ সভাপতি সোহেল সারওয়ার জানান ছাত্রদের দাবি গুলো যথার্থ।এরমধ্যে রয়েছে শিক্ষক মাহবুবুর রহমান সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলনের সময় শিক্ষক ও ছাত্রদের নিয়ে অসৌজন্যমূলক আচরণ করে। ফেসবুক থেকে অনেক শিক্ষক ওছাত্রদের স্টেটাস এবং ফেসবুক প্রোফাইল লাল রং করার কারনে চাপ প্রয়োগ করে আন্দোলনকারীদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেন। এতে শিক্ষক ও ছাত্ররা ক্ষুব্ধ হয়ে উঠেছে। তাঁরা তিনজন শিক্ষকের বরখাস্ত দাবি করলে আমরা তিন দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে বলে সময় নিয়েছি।
এদিকে প্রধান শিক্ষক গতকাল সকালে শিক্ষার্থীদের ম্যাসেজ দিয়ে রবিবার থেকে স্কুলে নিয়মিত উপস্থিত থাকার নোটিশ পাঠানো হলেও বিকেলে আবার ম্যাসেজ পাঠিয়ে অনির্দিষ্ট কালের জন্য স্কুল বন্ধ ঘোষণা করায় বিব্রতকর পরিস্থিতিতে পরে শিক্ষার্থী অভিভাবকরা। একজন অভিভাবক হাবিবুর রহমান জানান সারাদেশে সরকারি নির্দেশনা অনুযায়ী গত মঙ্গলবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ কেনো বন্ধ রাখা হয়েছে তারা এ ব্যাপারে কিছুই জানেনা।
এদিকে স্কুলে আন্দোলন চলাকালীন সময়ে স্কুলের সাবেক ছাত্র ও বিএনপি নেতা এবং সিটি করপোরেশনের কাউন্সিলর আবু কাওসার আশা জানান তিনি শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে স্কুলে গিয়ে সমস্যার কথা জেনে প্রধান শিক্ষকের সাথে কথা বলেন। প্রধান শিক্ষকের নির্ধারিত সময় অনুযায়ী সোমবার তিনি শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন।
আন্দোলনকারী সাবেক ছাত্র আবুল হাসান জানান হেড মাষ্টার, মাহবুবর রহমান ও সাথী চক্রবর্তী সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা চন্দন শীল এবং বর্তমান সভাপতি চন্দন শীলের স্ত্রী সুতপা শীলের সহযোগিতায় একটি সিন্ডিকেট তৈরি করে স্কুলে লুটপাট করছে এবং শিক্ষার পরিবেশ বিঘœ ঘটাচ্ছে। আমরা এর প্রতিবাদ করছি। এছাড়াও বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সময়ে মাহবুবর রহমান আমাদের বাঁধা সৃষ্টি করে আন্দোলনে যোগ দিতে। এদিকে সাবেক সভাপতি চন্দন শীল এবং তার স্ত্রী সুতপা শীলকে খুঁজে না পাওয়া যাওয়ায় অন্যান্য গভর্নিং বডির সদস্যরা আমাদের সাথে কথা বলে দাবি বাস্তবায়নের জন্য তারা তিন দিনের সময় নিয়েছে। আজকে সোমবার আবার আলোচনা হবে।
প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ভুঁইয়া জানান, ছাত্রদের দাবিগুলো নিয়ে আমরা সভাপতিকে না পেয়ে অন্যান্য গভর্নিং বডির সদস্যদের সাথে কথা বলছি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!