নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
জিমখানা লেকে ব্যাবসায়িক দ্বন্দ্বে যুবক হত্যা, গ্রেপ্তার ১

জিমখানা লেকে ব্যাবসায়িক দ্বন্দ্বে যুবক হত্যা, গ্রেপ্তার ১

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের জিমখানা এলাকার লেকে রমজান (২৩) নামের তরুণ ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি মো. লিমন হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ৮টায় জিমখানা এলাকায় এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

রমজানের মায়ের বন্দর থানায় দায়ের করা হত্যা মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, রমজান স্থানীয় তানভীর, শাহ আলম বাবু, জাহিদ, নাদিম ও লিমনসহ আরো ১০-১২ জনের সঙ্গে ব্যাবসায়িক সম্পর্কে জড়িত ছিলেন। একসময় তাদের সঙ্গে ব্যাবসায়িক দ্বন্দ্ব তৈরি হলে তারা রমজানকে হত্যার হুমকি দিতে শুরু করেন।

অভিযোগ রয়েছে, ১০ অক্টোবর রাত ২টার দিকে মন্ডলপাড়া ব্রিজের পাশের একটি চায়ের দোকানে যাওয়ার পর রমজান আর ফিরে আসেননি। পরের রাতেই তার মরদেহ লেকে পাওয়া যায়।

র‍্যাব-১১ অপারেশন অফিসার গোলাম মর্তুজা জানান, গ্রেপ্তার লিমন নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় মোট ১১টি মামলার আসামি। তাকে গ্রেপ্তারের পর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে মন্ডলপাড়া ব্রিজ সংলগ্ন লেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয় মসজিদের মুয়াজ্জিন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং অজ্ঞাত ব্যক্তির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরে বিভিন্ন মিডিয়ায় খবরটি প্রচারিত হলে নিহতের মা শনাক্ত করেন মরদেহটি তার ছেলে রমজানের।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!