নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
জীবন বাজি রেখে জাকির খানের সুনাম অক্ষুণ্ণ রাখবো : দিদার খন্দকার

জীবন বাজি রেখে জাকির খানের সুনাম অক্ষুণ্ণ রাখবো : দিদার খন্দকার

প্রকাশিতঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) দুপুরে শহরের দেওভোগ পানির ট্যাংকি সংলগ্ন স্কুল মাঠে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকারের উদ্যোগে এ আয়োজন করা হয়। এ সময় দেশনেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।

 

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি দিদার খন্দকার বলেন, প্রায় সময় আমরা দেখতে পাই, আমাদের নেতা জাকির খানের নাম ভাঙিয়ে অনেকে নানা ধরনের অপকর্ম করার চেষ্টা করে। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, যদি কেউ তার নাম ভাঙিয়ে কোন রকম অপকর্ম করার চেষ্টা করে আমরা তাকে ধরে পুলিশ প্রশাসনের কাছে সোপর্দ করবো। প্রয়োজনে আমরা জীবন বাজি রেখে হলেও জাকির খানের সুনাম অক্ষুণ্ণ রাখবো। যাতে করে জাকির খান আগামীকে আমাদেরকে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারে।

 

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের কৃতি সন্তান ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান রাজনৈতিক ও ষড়যন্ত্রমূলক মামলায় কারবন্দি রয়েছেন। তার বিরুদ্ধে থাকা সকল মামলা নিস্পত্তি হলেও অদৃশ্য ইশারায় আজও তিনি কারাবন্দি। আশা করি, অচিরেই তিনি কারামুক্তি হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন । তিনি আমাদের মাঝে ফিরে এসে আপনাদের সকলকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করে তুলবেন।

 

পাঁচ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী হিসেবে পোলাও চাল, খিচুড়ির চাল, সেমাই, চিনি, দুধ, লবন, মুগ ডাল দেওয়া হয়।

 

ঈদ সামগ্রী বিতরণ ও দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন,  জানে আলম, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল, পারভেজ আলম, মোশারফ, মিঠু আহমেদ সহ প্রমুখ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!