নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
টানবাজারে ডিএনসির হানায় আটক গোবিন্দ অধরা মুল হোতারা!!

টানবাজারে ডিএনসির হানায় আটক গোবিন্দ অধরা মুল হোতারা!!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ শহরের টানবাজার সিটি কলোনি যা মেথরপট্টি হিসেবে পরিচিত এলাকাটি দীর্ঘদিন ধরেই মাদক কারবারিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত।
থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে এবার সেখানে আয়োজন করা হয়েছিল বিশাল মদের উৎসব। দেশি-বিদেশি মদের বিপুল মজুদ, প্রকাশ্য কেনাবেচা এবং শহরের বিভিন্ন স্থানে সরবরাহ সবই চলছিল প্রশাসনের নাকের ডগায়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন নারায়ণগঞ্জের অন্তত দুটি বৈধ মদের দোকান থেকে বিপুল পরিমাণ মদ উত্তোলন করে মেথরপট্টির কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তা শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিত।
আশ্চর্যের বিষয় হলো, নারায়ণগঞ্জ থানা ও টান বাজার পুলিশ ফাঁড়ি থেকে মাত্র কয়েক গজ দূরত্বেই দিনের পর দিন এই অবৈধ কার্যক্রম চললেও কার্যকর কোনো ব্যবস্থা দেখা যায়নি।
অভিযোগ রয়েছে, টানবাজার পুলিশ ফাঁড়ি ও নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের কন্সষ্টেবল থেকে শুরু করে দারোগা ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়মিত মোটা অঙ্কের মাসোহারা দিয়ে এই মাদক ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে আসছিল কারবারিরা।
ফলে এলাকাটি কার্যত পরিণত হয় একটি “ওপেন ড্রাগ জোনে”, যেখানে আইন যেন অদৃশ্য। একই সঙ্গে আলোচনায় রয়েছে টানবাজারের সেন এন্ড কোম্পানির কর্ণধার গিয়াস উদ্দিন রুবেল।
স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ভেজাল ও চোরাই মদের একটি শক্তিশালী নেটওয়ার্ক পরিচালনা করছেন।
থানা পুলিশ, ডিবি, পুলিশ সুপার কার্যালয়সহ বিশেষ পেশার কিছু প্রভাবশালী অপরাধীদের ‘ম্যানেজ’ করে তিনি নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখছেন বলে অভিযোগ।
এ কারণেই চোরাই মদের গডফাদার হিসেবে পরিচিত রুবেলের বিরুদ্ধে কার্যত কেউ টিকিটও কাটতে সাহস পায় না।
যেখানে পুলিশের নীরবতা যখন জনমনে তীব্র প্রশ্নের জন্ম দিচ্ছে, ঠিক তখনই দৃশ্যপটে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে টানবাজার সিটি কলোনিতে বিশেষ অভিযান চালিয়ে দেশি ও বিদেশি মিলিয়ে ৫০ লিটারের বেশি মদ উদ্ধারসহ গোবিন্দ দাস নামে এক মাদক কারবারিকে গ্রেফতর করে সংস্থাটি।
স্থানীয়দের দেয়া তথ্যসুত্রে জানা যায় যে, গোবিন্দ দাসের মুল মাদকের শিমুল যিনি টানবাজারে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের সংগঠন ওয়াকার্স ইউনিয়নের সভাপতি। তার সিন্ডিকেটের অপর সদস্যরা হলেন একই সংগঠনের সাধারন সম্পাদক কিশোর. সুমনগং। এদের মধ্যে এনসিসি ১৪ নং ওয়ার্ডের পরিচ্ছন্ন কর্মী এবং ডন চেম্বাওে অবস্থিত বেসরকারী হাসপাতাল মেডিষ্টারে চাকুরী করে। বিভিন্ন সময়ে মদসহ পুলিশের হাতে আটক হলে মেডিষ্টারের সেই কার্ডটি ( আইডি ) উপস্থাপন সে যাত্রায় রক্ষা কবচ হিসেবে ব্যবহার করে। সভাপতি শিমুল এনসিসি ১২ নং ওয়ার্ডের পরিচ্ছন্নকর্মী। তারা আরও বলেন, ২০২১ সালে বিপুল পরিমানে মদসহ এ গোবিন্দ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলো। কিন্তু তার মাদকের গডফাদার হিসেবে পরিচিত শিমুল-কিশোরগংরা পলাতক ছিলেন।
ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মেহেদী হাসান জানান, থার্টি ফার্স্টকে কেন্দ্র করে মাদক সেবন ও অবৈধ মদ সরবরাহ বাড়তে পারে—এমন আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সিটি কলোনিতে অভিযান চালানো হলে বিপুল পরিমাণ মদ উদ্ধার হয়।
এদিকে মাদকসহ গ্রেফতারকৃত গোবিন্দ দাস প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, নতুন বছর উপলক্ষে বিক্রির উদ্দেশ্যেই তিনি এসব মদ মজুত করেছিলেন।
ডিএনসির অভিযানের খবরে টানবাজার সিটি কলোনির কয়েকজন কুখ্যাত মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলেও জানা গেছে। এ ঘটনায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তবে প্রশ্ন থেকেই যায় যে এলাকায় বছরের পর বছর প্রকাশ্যে মাদক ব্যবসা চলে, যেখানে পুলিশের ফাঁড়ির পাশেই গড়ে ওঠে মদের গুদাম, সেখানে হঠাৎ করে শুধু একজন ধরা পড়া কি আদৌ যথেষ্ট ?
স্থানীয় সচেতন মহলের দাবি, মাদক ব্যবসার মূল গডফাদার, তাদের পৃষ্ঠপোষকতা দেওয়া প্রভাবশালী মহল এবং যেসব কর্মকর্তা দায়িত্বে থেকেও নীরব থেকেছেন—তাদেরও আইনের আওতায় আনতে হবে।
নচেৎ, আজ একজন ধরা পড়লেও কাল আবার নতুন নামে, নতুন মুখে টানবাজারে ফিরে আসবে সেই পুরনো মদের রাজত্ব আর আইন থাকবে শুধু আইনের গেড়াকলে।
স্থানীয়দের দাবী, টানবাজার সিটি কলোনীতে ( মেথরপট্রি ) মাদকের গডফাদার হিসেবে পরিচিত টানবাজারে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের সংগঠন ওয়াকার্স ইউনিয়নের সভাপতি শিমুল ও সাধারন সম্পাদক কিশোরগংদের চোলাইমদ সহ বিভিন্ন প্রকারের মাদকের কড়ালগ্রাস থেকে বাচাঁতে নাসিকসহ জেলা পুলিশের সদয় হস্তক্ষেপ কামনা করেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!