নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ট্রাফিক পুলিশের এটিএসআই হানিফের জমজমাট অটো বানিজ্য!

ট্রাফিক পুলিশের এটিএসআই হানিফের জমজমাট অটো বানিজ্য!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের এটিএসআই হানিফ মাহমুদের বিরুদ্ধে অটো-মিশুকের অবাধে বানিজ্য করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অটো ও মিশুক চালকরা জানান, নিরীহ চালকদের অটো-মিশুক আটক করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এজন্য এটিএসআই হানিফ মাহমুদ অটো ও মিশুক আটক করার জন্য কয়েকজন বহিরাহত যুবক নিয়োগ করেছে। তাদের প্রত্যেককে প্রতিদিন ৬/৭শ টাকা করে প্রদান করে থাকে।
বাকী টাকা নিজে আতœসাত করে থাকে। গড়ে প্রতিদিন ১২০/১৫০ টি অটো ও মিশুক ডাম্পিং এর নামে চাষাড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে রাখে। সেখানে সরকারী খাতায় মাত্র কিছু গাড়ির জরিমানার রশিদ দিলেও বাকি গাড়ির রশিদ না দিয়ে সেটাকা নিজের পকেটে ভরে নেয়।
শিবু মার্কেট হতে ডাম্পিং এ আগত অটোচালক সুমন জানান,আমার গাড়ি গতকাল সকালে আটক করে। কোন স্লিপ না নেয়ায় পরের দিন বিকাল ৩ টায় কোন রকম রশিদ ছাড়াই ৯০০/ টাকা নিয়ে অটোরিকশা ছেড়ে দেয়। মাঝে আমার ২ দিনের আয় বন্ধ ছিল। আমার প্রশ্ন টাকা নিয়ে যখন গাড়ি ছেড়ে দিবে তাহলে কেন ২ দিন গাড়ি আটক করে রাখা হলো। সুমনের মতো আরো ১২/১৩ জন চালক একই রকম অভিযোগ করেছেন।
একটি সুত্র হতে জানা যায়,এটিএসআই হানিফ মাহমুদ সরকারী বেতন ভাতা ছাড়া প্রতি মাসে ২০ লাখ টাকা অতিরিক্ত হাতিয়ে নিচ্ছেন। ঢাকার গেন্ডারিয়ায় বহুতল ভবন,গ্রামের বাড়িতে বিপুল ধন-সম্পত্তি গড়ে তুলেছেন। এছাড়াও ব্যাংক ব্যালেন্স রয়েছে। যা দূর্নীতি দমন কমিশন সুষ্ঠু তদন্ত করলেই বেড়িয়ে আসবে বলে মনে করেন সচেতন মহল।
এটিএসআই হানিফ মাহমুদ এর আগে নারায়নগঞ্জের কোর্টে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। সেখানেও ব্যপক দূর্নীতি করে আসছে।
তাকে সহযোগিতা করে ফরাজীকান্দা এলাকার ,এটিএসআই হানিফের ক্যাশিয়ার শান্ত সহ আরো ৫/৬ জন। এছাড়াও বিভিন্ন চাবির রিং মালিকদের সাথে সখ্যতা গড়ে রেখে প্রতি মাসে ১০ হাজার টাকা করেও হাতিয়ে নিচ্ছে এ হানিফ। নগরীতে প্রায় ১৫টি অজ্ঞাত কোম্পানীর প্রায় ১০ হাজারের মত ইজিবাইক ও মিশুক চলাচল করছে।
সচেতন মিশুক- অটো চালকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,এটিএসআই হানিফের অর্থ আদায়ের ধান্ধার কারনে আমরা পরিবার পরিজন নিয়ে চরম ভাবে মানবেতর জীবন যাপন করছি। বয়স্ক ও প্রতিবন্ধী চালকরাও হানিফের বানিজ্যের হাত থেকে রক্ষা পায়নি।
তারা উক্ত ট্রাফিক বিভাগ হতে ঘুষখোর এটিএসআই হানিফকে প্রত্যাহার ও বিভাগীয় ব্যবস্থা গ্রহন করার জোর দাবী জানান।
এ ব্যাপারে এটিএসআই হানিফের মুঠোফোন ০১৭২১০১৭৬@@ নাম্বারে যোগাযোগ করা হলে তিনি বলেন,এ বিষয়ে কিছু বলবোনা আপনি আমার সিনিয়র অফিসারের সাথে যোগাযোগ করেন বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।
এ বিষয়ে ট্রাফিক এডমিন একে করিম এর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেনি।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!