নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
ডেঙ্গু-চিকনগুনিয়ার প্রকোপরোধে নাসিকের গাফিলতির অভিযোগ বিএনপি নেতা কামালের

ডেঙ্গু-চিকনগুনিয়ার প্রকোপরোধে নাসিকের গাফিলতির অভিযোগ বিএনপি নেতা কামালের

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জে ডেঙ্গু, চিকনগুনিয়া ও ভাইরাস জ্বরের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। দেওভোগ, মাসদাইর, খানপুর, তল্লা, টানবাজারসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন এসব জ্বরে। এরই মধ্যে বহু প্রাণহানি ঘটেছে। মশক নিধন কার্যক্রমের ঘাটতির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল।

আজ শনিবার (২৩ আগস্ট) সকালে পরিবেশবান্ধব মানবিক সংগঠন ‘নির্ভিক’-এর আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, এ শহরে বহুদিন ধরে মশক নিধন কার্যক্রম চোখে পড়ছে না। অথচ এই জ্বরগুলোর প্রধান বাহকই হচ্ছে মশা। প্রতিটি ঘরে ঘরে রোগ ছড়িয়ে দিচ্ছে তারা।’

তিনি আরো বলেন, ‘আমরা জেনেছি সিটি করপোরেশনে মশক নিধনের বাজেট থাকলেও ইউনিয়ন পরিষদে এর কোনো বরাদ্দ নেই।

অথচ সিটি করপোরেশনের বাজেট থাকা সত্ত্বেও তারা কার্যকর কোনো মশক নিধন কর্মসূচি চালাচ্ছে না। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি আরো যোগ করেন, ‘নারায়ণগঞ্জ শহরের ড্রেনগুলো দীর্ঘদিন অচল অবস্থায় পড়ে আছে। সংস্কারের কাজ যেভাবে বছরের পর বছর ধরে ঝুলে আছে, তা জনগণকে ভোগান্তির মধ্যে ফেলছে।

আমি অনুরোধ করব ড্রেনগুলো দ্রুত পরিচ্ছন্ন করুন, মশার উৎপত্তিস্থল ধ্বংস করুন এবং নিয়মিত বর্জ্য অপসারণ কার্যক্রম চালান।’

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন শাহীন, নাফিসা আক্তার, সাগর, আক্তার হোসেন, রবি আল হায়দারী ও মো. তৌহিদ পারভেজ সাগর।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!