ফতুল্লা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার ১৩টি নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির।
৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে জেলার বিভিন্ন পরিদর্শন করেন তিনি।
জেলা প্রশাসক সংশ্লিষ্ট নির্বাচনী কেন্দ্রের কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং কেন্দ্রগুলোর সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম, র্যাবেএ কোম্পানি কমান্ডার, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।




