ষ্টাফ রিপোর্টার
জাতীয় দৈনিক পত্রিকা অপরাধ দমন এর ৩০ বছর পূর্তি উপলক্ষেসকল সাংবাদিক, বিভাগীয় প্রতিনিধি ও জেলা প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকালে শহরের জামতলা হীরা কমিউনিটি সেন্টারে ক্রাইম রির্পোটার মোঃ জামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক অপরাধ দমন পত্রিকার সহ সম্পাদক মোঃ ফারুক আহম্মেদ ভূইয়া।
বক্তব্য রাখেন উপদেষ্টা পুলিন দেওয়ান,সহকারী সম্পাদক মাইদুল ইসলাম, ফটো সাংবাদিক সৈয়দ সেলিম, ষ্টাফ রিপোর্টার মোঃ শাহীন আলম,জাগো নারায়নগঞ্জ ২৪.কমের বিশেষ প্রতিনিধি গাফফার হোসেন লিটন,জান্নাতুল তুলি,ফটো সাংবাদিক মোঃ হারুনুর রশিদ, দৈনিক সরকার পত্রিকার রির্পোটার আয়েশা আক্তার প্রমুখ।
আগামী আগষ্ট মাসে ৩০ বছর পূর্তি অনুষ্ঠিত হবে.




