ষ্টাফ রিপোর্টার
বাংলাদেশ সাম্যবাদী দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড সাঈদ আহম্মেদ ধানের শীষের পক্ষে ভোট চেয়ে শহরে মিছিল করেছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে চাষাড়া বিজয় স্তম্ভে এসে মিছিলের সমাপ্তি ঘোষনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন পলিট বুরোর সদস্য মাহমুবুর রহমান,কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নওশাদ,জেলা সভাপতি কমরেড নুরুদ্দিন,জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সুমন হাওলাদার, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কমরেড জাকির শিকদার,প্রচার সম্পাদক কমরেড সেলিম হায়দার,মহানগর কমিটির আহবায়ক কমরেড গোলজার,মহানগর কমিটির যুগ্ম আহবায়ক কমরেড সুমন সরদার,মহানগর কমিটির সদস্য সচিব কমরেড শাকিল প্রমুখ।
আবু সাঈদ আহম্মেদ তার বক্তব্যে বলেন,খুনী শেখ হাসিনা কয়েক হাজার মানুষ কে হত্যা করেছে।শেখ মুজিব সিরাজ শিকদার কে সাভারে হত্যা করেছে।খুনীদের ঠায় বাংলাদেশের মাটিতে হবেনা।




