নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
Next
Prev
প্রচ্ছদ
নগরীতে প্রকাশ্যে ওসমানীয় সহচর কাউসারকে গ্রেফতারের দাবী!

নগরীতে প্রকাশ্যে ওসমানীয় সহচর কাউসারকে গ্রেফতারের দাবী!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
অন্তবর্তী সরকার ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষন ঘোষনা করেছেন। আগামী মাসের ২য় সপ্তাহে তফসিল ঘোষনা এবং ফেব্রুয়ারীর প্রথমার্ধে অনুষ্ঠিত হবে নির্বাচন। আর এ নির্বাচনকে বানচাল ও হাসিনা পরিবারের অপকর্মের বিরুদ্ধে রায়কে কেন্দ্র কওে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও অপ-তৎপরতায় লিপ্ত রয়েছে আওয়ামী দোসররা। নারায়ণগঞ্জের বিভিন্নস্থানে ইতিমধ্যে নিষিদ্ধঘোষিত এ সংগঠনের কয়েকটি ঝটিকা মিছিল হয়েছে এবং আগামীতে আরো বড় ধরনের অপরাধ সংঘটিত করার অপচেষ্টাও করা হচ্ছে বলে একাধিকসুত্রে জানা গেছে।
ঠিক তেমনী গত বছরের ৫ আগষ্টের পর নারায়ণগঞ্জে স্বৈরাচারী আওয়ামী দোসরা পালিয়ে গেলে এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন উত্তর চাষাড়া এলাকার হোয়াইট হাউজ রেষ্টুরেন্টের অন্যতম কর্নধার এবং সাবেক সাংসদ শামীম ওসমানের আস্থাভাজন মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু এবং হাজীসাব খ্যাত আজমেরী ওসমানের মো.কাউসার। সাজনু-আজমেরী ওসমানের অবর্তমানে নারায়ণগঞ্জে থাকা তাদের বেশীরভাগ কাজগুলো সম্পন্ন করছেন এ কাউসার এমনটাই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর চাষাড়া ও আশপাশ এলাকার অনেক মানুষ জানান, গত বছরের ৫ আগষ্ট দেশত্যাগ করেন শামীম ওসমান ও আজমেরী ওসমানের পরিবারের সদস্যরা। আর ঢাকায় অবস্থান করছেন শাহাদাত হোসেন সাজনু। কিন্তু তাদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ করে তাদের উভয়ের কার্যক্রম পরিচালনা করছেন কাউসার। সাজনুর ঠিকাদারীর বিভিন্ন কাজগুলো পরিচালনা এবং আজমেরী ওসমানের চাদাঁবাজির অনেকটাই পরিচালনা করছেন তিনি।
তারা আরও জানান,অন্তবর্তী সরকারকে বেকায়দায় ফেলতে বিদেশে বসে আজমেরী ওসমান ও ঢাকায় বসে শাহাদাত হোসেন সাজনুর নির্দেশনায় রাতের আধারে মিছিল এবং নাশকতার সকল প্রকার অর্থ্যায়ন করছেন তিনি। অথচ প্রকাশ্যেই চলাচল করছেন তিনি যেন কেউ এ কাউসারকে নিয়ে সন্দেহ না করতে পারে।
তারা বলেন,বিগত স্বৈরাচারী হাসিনার শাসনামলে উত্তর চাষাড়ায় অবস্থিত হোয়াইট হাউজ রেষ্টুরেন্টে গভীর রাত পর্যন্ত চলতো কাউসার-সাজনু-আজমেরী ওসমানের আড্ডা। আর সেখানে বসেই শহর ও শহরতলীতে বিভিন্ন অপকর্মের ছক তৈরী করা হতো আর কাউসারকে নির্দেশনা দেয়া হতো লোকজন নিয়ে তা সম্পন্ন করার।
তারা আরও বলেন, চলতি মাসেও আওয়ামীলীগের যাবতীয় অরাজকতামুলক অনুষ্ঠানগুলো অর্থ দিতো এ কাউসার। লিংকরোড-কাশিপুরসহ বিভিন্নস্থানে রাতের আধারে মশাল মিছিল করাতো কাউসার। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমাতে আজমেরী ওসমান ও সাজনুর নির্দেশে শহর ও শহরতলীর প্রতিটি অলিগলিতে কাউসারের নির্দেশে তার দলের সদস্যরা নিরস্ত্র ছাত্র-জনতার উপর হামলা চালিয়ে আহত করা হয়েছিল।
সেই ওসমানীয় দোসর কাউসার এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে শহরের প্রতিটি অলিগলিতে আর বীরদর্পে সাজনু-আজমেরীর কাজগুলো দেখভাল করছেন। কিন্তু জেলা পুলিশের ডেভিল হান্ট কিংবা অপারেশন ক্লিন হান্টেও গ্রেফতার হচ্ছেন এ দোসর। আমরা চাই অনতিবিলম্বে আওয়ামী দোসর সাজনু-আজমেরী ওসমানের আস্থাভাজন কাউসারকে গ্রেফতার করে আইনের আওতায় নেয়া হোক।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!