নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
নগরীর দ্বিগু বাবুর বাজার নিয়ন্ত্রনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৩

নগরীর দ্বিগু বাবুর বাজার নিয়ন্ত্রনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৩

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
শহরের দ্বিগু বাবুর বাজারের নিয়ন্ত্রন নিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন জনকে কুপিয়ে জখম করা ছাড়াও কয়েকজন ব্যবসায়ীকে মারধর করে নীলাফুলা জখম করার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২৫ আগষ্ট) ভোর চারটায় নগরীর দ্বিগ বাবুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাদী হয়ে ভূইয়ার বাগ হাজ্বী গলির বাসিন্দা শুক্কুর ও আশিক একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে অভিযোগে উল্লেখ করা হয়, নিম্নোক্ত বিবাদীগণ নারায়ণগঞ্জ এর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে বেড়ায়। আমরা দীর্ঘ প্রায় ৩০ বছর যাবৎ অত্র থানাধীন দীগু বাবুর বাজার এলাকায় (তরকারি) কাচা মালের ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু সম্প্রতি আওয়ামী সরকার পতনের পর থেকে উপরোক্ত বিবাদীগণ আমাদের নিকট হইতে চাঁদা দাবী করে আসছে। বিবাদীগণ আমাদের নিকট হইতে চাঁদা দাবী করে আমাদের হুমকি ধমকি দিয়ে আসছে। বিবাদীগণদের দাবীকৃত চাঁদা না দিলে আমাদের ব্যবসা পরিচালনা করতে দিবে না মর্মে হুমকি প্রদান করে। বিবাদীগণ প্রতিনিয়ত বাজারে আসিয়া আমাদের ব্যবসা পরিচালনায় বেঘাত ঘটানো সহ বিভিন্ন ঝামেলা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ (রবিবার ২৫ আগষ্ট) ভোর অনুমানিক ৪ টার সময় অত্র থানাধীন কালির বাজার শায়েস্তাখান রোডস্থ আমাদের কাঁচা মাল (তরকারি) বিক্রয়ের সময় গলাচিপা ডিএন রোডের বাসিন্দা জোহাব মিয়ার ছেলে আমির হোসেন,জবেদ আলী শেখের ছেলে হারুন, হারুন ওরফে পোটলা হারুনের ছেলে নীরব ও মিষ্টার, আবুল কালামের ছেলে আরিফ ও রাকিব,মানিক মিয়ার ছেলে সহিদ,লতিফ মিয়ার ছেলে আূমজাদ এবং আমজাদের দুই ছেলে হাসান ও হোসেন, লালু মিয়ার ছেলে ফাহিম,রমজানের ছেলে আবির,কবীরের ছেলে আলিফ,বোয়ালিয়া খাল এলাকার শরিফুলের ছেলে পায়েল দেওভোগ বাজনা পাড়া আক্তারের ছেলে রাজন,জল্লাড়পাড় নাজমুল ও আবেবিল,নাহিদ ও রবিলাল নিম্নোক্ত বিবাদীগণ সহ অজ্ঞাত আরো ১০-১৫ জন মিলিত হয়ে আচমকা আমাদের উপর হামলা করে। বিবাদীগণ বাজারে এসে কোন কিছু না বলে আমাকে এলোপাথারী মারধর শুরু করে। বিবাদীগণ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে বাজারের ব্যবসা পরিচালনাকারী সকল ব্যবসায়ীদের মারধর করে। মারধরের একপর্যায়ে ১৬নং বিবাদী আমাকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে আঘাত করে আমার ডান হাতে গুরুতর কাটা জখম করে। বিবাদীগণ আমার ছেলে মুন্না (২৭) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমার ছেলের মাথায় ও পিঠে মারাত্মক রক্তাক্ত জখম করে এবং আশিক এর পায়ে কুপিয়ে তার বাম পায়ে গুরুতর কাটা জখম করে। বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মারধর করে তাদের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নিলাফুলা জখম করে। পরবর্তীতে আমাদের আর্তচিৎকারে আশেপাশের ব্যবসায়ীগণ এগিয়ে এসে থানায় ফোন করলে বিবাদীগণ আমাদের হুমকি-ধমকি দিয়ে স্থান ত্যাগ করে।
বিবাদীগণ এই মর্মে হুমকি প্রদান করে যে, তারা বিএনপি দলের নেতা, তাদের দল ক্ষমতায় আসছে তাদের কোন আইন কিছু করতে পারবে না। বিবাদীগণ উক্ত স্থান ত্যাগ করার পর আশেপাশের ব্যবসায়ীগণের সহযোগীতায় নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে সকলে সাধারণ চিকিৎসা গ্রহণ করে এবং আমার অবস্থা গুরুতর হওয়ায় আমাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ প্রদান করে। তাই তাদের জানমালের নিরাপত্তার কথা ভেবে উক্ত বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করার অনুরোধ জানান বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!