নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
ইরানের যুদ্ধে ক্ষমতাধর দেশগুলোর কার কী অবস্থান?
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শাহাবুদ্দিন গংদের ঘর নির্মান
সেলিম হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন

নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জে প্রার্থনা, কেক কাটা ধর্মীয় আনুষ্ঠানিকতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নগরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত সাধু পৌলের গির্জা এবং কালীরবাজার এলাকার ব্যাপ্টিস্ট চার্চ ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। উৎসবকে ঘিরে দুটি গির্জায়ই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা দায়িত্ব পালন করতে দেখা যায়।

উৎসবে অংশ নেওয়া হ্যালেন বিশ্বাস দিয়া বলেন, “এই দিনে যিশু খ্রিস্ট মানবজাতিকে পাপ থেকে মুক্তি দিতে পৃথিবীতে এসেছিলেন। বড়দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা যিশুর কাছে মনের সব প্রার্থনা তুলে ধরি।

তিনি আরও বলেন, “দেশ, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মঙ্গল কামনা করেছি। বিশেষ করে পরীক্ষার ফল ভালো হওয়ার জন্য প্রার্থনা করেছি।

প্রার্থনা শেষে আরেকজন আগত দর্শনার্থী বলেন, “আজ আমরা আনন্দিত হলেও বর্তমান পরিস্থিতি ভালো না থাকায় গত বছরের মতো বড় পরিসরে আনন্দউল্লাস করতে পারিনি।

সাধু পৌলের গির্জার ফাদার বিপুল ডেভিড দাস পাল বলেন, “যিশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন শান্তি, ভালোবাসা ক্ষমার বার্তা নিয়ে। এই দিনে আমরা সবার জন্য সেই ভালোবাসা শান্তির শুভেচ্ছা জানাই।

শঙ্কার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “ঢাকার কয়েকটি গির্জা শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনার কারণে সবার মধ্যেই কিছুটা ভীতি কাজ করেছে। তবে সব প্রতিকূলতার মধ্যেও আমরা শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন করেছি।
এদিকে বড়দিন উপলক্ষে সাধু পৌলের গির্জা পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “ধর্মীয় চর্চা যত সুন্দরভাবে হবে, সমাজে শান্তিও তত বেশি প্রতিষ্ঠিত হবে। ধর্ম আমাদের জ্ঞান, শিক্ষা সম্প্রীতির শিক্ষা দেয়। আমরা চাই সকল ধর্মবর্ণের মানুষ ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলুক।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!