ষ্টাফ রিপোর্টার:
ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ডিএবি) আয়োজনে নারায়ণগঞ্জে ডেঙ্গু জ্বর ব্যবস্থাপনা এবং সচেতনতা কর্মসূচির আপডেট” শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৭ জুলাই সোমবার দুপুর ২টায় চাষাড়ার ব্লু পিয়ার্স রেস্তোরাঁয় এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ডিএবি) এর নারায়ণগঞ্জের আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহবায়ক মাশকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সুপারটেন্ট ডা. আবুল বাশার, নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা.এ এফ এম মুশিউর রহমান
অনুষ্ঠানে ডেঙ্গু জ্বর ও তার ব্যবস্থাপনা এবং সচেতনতা বিষয়ে মূল বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ড. পঙ্কাজ নাহা এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ডিএবি) এর সদস্য ও ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ফারুক আহমেদ।
এসময় সেমিনার অনুষ্ঠানে ডেঙ্গু জ্বর উদ্ভব এর কারন, তার প্রতিকার, জরুরি চিকিৎসা, বাসায় কিভাবে চিকিৎসা নিবে, চিকিৎসক এর পরামর্শ, হাসপাতালে চিকিৎসার মান বৃদ্ধি সহ জনগনের মধ্যে ডেঙ্গু জ্বর প্রতিরোধে করনীয় কি কি তার জন্য সচেতনতা ছড়িয়ে দেবার বিভিন্ন বিষয় সম্পর্ক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উক্ত সেমিনারের উপ কমিটির আহবায়ক ডা. মোঃ জহিরুল ইসলাম, সহ-আহবায়ক ডা. মোঃ ফারুক হোসেন, ডা. আমির উল মুলক প্রমূখ।




