নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জে বন্ধুসভার নতুন কমিটির অভিষেক ও পিঠা উৎসব

নারায়ণগঞ্জে বন্ধুসভার নতুন কমিটির অভিষেক ও পিঠা উৎসব

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
জাঁকজমকভাবে প্রথম আলো নারায়ণগঞ্জ বন্ধুসভার নতুন কমিটির অভিষেক ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় শহরের কালিবাজারস্থ নারায়ণগঞ্জ বন্ধুসভার নিজস্ব কার্যালয়ে এ অভিষেকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীতের পর নতুন কমিটি ফুল দিয়ে বরণ করে নেন সাবেক সভাপতি আফরিন সুলতানা।

সভাপতি নয়ন আহমেদের সভাপতিত্বে সহ-সভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলো নারায়ণগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, উপদেষ্টা প্রথম আলোর প্রতিনিধি মজিবুল হক, উপদেষ্টা উজ্জ্বল উচ্ছ্বাস,সাবেক সভাপতি আফরিন সুলতানা।

বক্তব্যে রফিউর রাব্বি বলেন, বন্ধুসভা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এটির মাধ্যমে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করা সম্ভব। নতুন নেতৃত্ব তৈরি ও নিয়মিত পাঠচক্র করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, এই কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির মাধ্যমে সমাজ সেবার বিভিন্ন কাজে ও নিজেদের উন্নয়নে এক ঝাঁক তরুন বন্ধুরা এগিয়ে যাবে সেই আশাবাদী।

শুভেচ্ছা বক্তব্যের পরে মূল আকর্ষণ পিঠা প্রদর্শন করা হয়। ভাপা পুলি পিঠা, নকশি পিঠা, সুজি পিঠা, কলা পিঠা, মালপোয়া, পাটিসাপটা, ফুলকপি পিঠা, ভাপা পিঠা ও চিতই পিঠা নামক বাহারি পিঠা প্রদর্শিত হয়। এরপর কবিতা আবৃত্তি করেন সহসভাপতি জহিরুল ইসলাম। এছাড়াও কুইজের ব্যবস্থা ছিল। কুইজে দুইজন বিজয়ীকে উপহার হিসেবে বই দেওয়া হয়। সর্বশেষে সবার হাতে পাললিক-২০২৪ বিতরন করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা সাব্বির আল ফাহাদ, সাধারণ সম্পাদক মৌন লাকি, যুগ্ন সাধারণ সম্পাদক অর্পিতা হোসেন, সহসাংগঠনিক সম্পাদক সুমাইয়া আক্তার, অর্থ সম্পাদক ইয়াসিন ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হান্নান, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক নাইমা ইসলাম, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক ইউসুফ কবির, পরিবেশ ও সমাজকল্যান সম্পাদক জান্নাতুল ফেরদৌস জিসান, ম্যাগাজিন সম্পাদক হাসান আহমেদ ইমরান, বইমেলা সম্পাদক গাজী ওমর ফারুক, কার্যনির্বাহী সদস্য হাসানুজ্জামান, গাজী খায়রুজ্জামান, সদস্য লিমা, আল ইমরান, সাফাত, মাইশা, আবির, ইলফা, রোজা প্রমূখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!