নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের প্রার্থনা ও মহাসড়কে বিক্ষোভ

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের প্রার্থনা ও মহাসড়কে বিক্ষোভ

প্রকাশিতঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী নারায়ণগঞ্জ শহরে ও সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রার্থনা ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর শহরের ডিআইটি মসজিদ এলাকায় আন্দোলনে নিহতদের ও আহতদের জন্য দোয়া ও দোয়া শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

অপরদিকে, সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুপুর আড়াইটা হতে সাড়ে তিনটা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

শহরে মিছিলে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি তোলারাম কলেজের এক শিক্ষার্থী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি পালন করতে এবং আমাদের আন্দোলন চলাকালীন হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিলে অংশ নিয়েছে। যত শিক্ষার্থীদের সরকার গ্রেপ্তার করেছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। পাশাপাশি গণহারে দেশব্যাপী দায়ের করা শত শত মামলা প্রত্যাহার করতে হবে।

অপরদিকে, মহাসড়কে ১৮-২০ জন শিক্ষার্থী বিভিন্ন লিখুনির প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে দেখা গেছে। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা নারায়ণগঞ্জ পলি-টেকনিক্যাল ও নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী। নিজেদের দাবি আদায় না মানা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত রাখবে বলেও ঘোষণা দেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থী নাজমুল বক্তব্যকালে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন ছুড়ে বলেন, জনাব শিক্ষামন্ত্রী আমাদের জানতে ইচ্ছে হয়, এইচএসসির রুটিন তো প্রকাশ করলেন এখন পরীক্ষা কি থানায় হবে নাকি কোর্টে? আর যদি পরীক্ষা হলে হয় তাহলে যাদেরকে জেলে পাঠানো হলো তারা কি পরীক্ষা কোটায় দিবে?

উর্মি নামের আরেক শিক্ষার্থী বলে, আমরা যৌক্তিক দাবির জন্যে মাঠে নেমেছি। আমাদের সহপাঠীদের রক্ত ঝরেছে আমরা তার বিচার চাই।

এদিকে আন্দোলনকে ঘিরে জনসাধারণের ভোগান্তি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। তবে, সড়কে কেনো যানযট কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেখা যায়নি।

ঘটনাস্থলে থাকা সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেছেন, অল্প কয়েকজন শিক্ষার্থী শান্তিপ্রিয়ভাবে সড়কে অবস্থান করেছিল। পরবর্তী তারা কিছুক্ষণ সময়ের মধ্যে আবার ফিরে চলে গেছে। সবকিছু স্বাভাবিক রয়েছে।

 

সংগৃহিত

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!