নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিনিধি:

 

সাংবাদিকদের অধিকার রক্ষা ও মানবিক কল্যাণে গঠিত সংগঠন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি-র উদ্যোগে এবং হযরত ওয়ায়েজ করুনী (রাঃ) ফাউন্ডেশন-এর আর্থিক সহযোগিতায় সংগঠনের সদস্য ও মাঠপর্যায়ের প্রায় অর্ধশত সাংবাদিকের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।

২০ রমজান (১০ মার্চ) মঙ্গলবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াস্থ আবেদীন ভিলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম আরজু এবং সদস্য সচিব ও হযরত ওয়ায়েজ করুনী (রাঃ) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খবরের পাতার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম এবং নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা।

ঈদ সামগ্রী বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে অতিথি এড. মাহবুবুর রহমান মাসুম বলেন, এই রোজার মাসে আল্লাহর এবাদতের মাসে প্রকৃত অর্থে মাঠপর্যায়ের সাংবাদিকদের কথা ভেবেছেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি। আসলে ব্যাক্তি স্বার্থে অনেকেই ভাবেন, কিন্তু সমষ্টিগত ভাবে সকল মাঠের সাংবাদিকদের কথা কেউ ভাবে না।  মহাসাধক ওয়ায়েজ করুনী (রাঃ) ফাউন্ডেশনের এধরণের উদ্যোগ আগামী আরো বৃহত্তরভাবে হবে আমাদের সকলের সহযোগিতায়।

অনান্য অতিথিরা বলেন, সাংবাদিকদের সুখ-দুঃখে পাশে থেকে আসন্ন ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি ও ওয়ায়েজ করুনী (রাঃ) ফাউন্ডেশনের যৌথ এই উদ্যোগ প্রশংসনীয়। তারা বলেন, একটি সুন্দর ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ নগরী গড়ে তুলতে সকল ধরনের অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো. শাহ আলম, এইচ এম সেকান্দর, কাজী আনিসুল হক হীরা, মো. শহিদুল ইসলাম টিটু, মো. আসলাম মিয়া, শাহিন আহমেদ, মনির হোসেন, শেখ জাকির হোসেনসহ অন্যান্যরা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!