নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
Next
Prev
প্রচ্ছদ
নিরাপদ সড়ক ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাইবার ইউজার দলের মানববন্ধন

নিরাপদ সড়ক ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাইবার ইউজার দলের মানববন্ধন

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নিরাপদ সড়ক ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের নেতৃবৃন্দরা।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সাইবার ইউজার দলের ফতুল্লা থানা কমিটির উদ্যোগে এই আয়োজন করা হয়।

 

সদ্য কারামুক্ত বিএনপি নেতা জাকির খানের নির্দেশে এই আয়োজন করা হয়। এছাড়া নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সাইবার ইউজার দল অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রান্তিক ও জনশক্তি বিষয়ক সহ-সম্পাদিকা অপর্ণা রায় দাস বলেন, আশা করছি আপনারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামীর নতুন বাংলাদেশে নিরাপদে সড়ক চলাচল নিশ্চিত করণে ভূমিকা রাখবেন।

প্রধান বক্তার বক্তব্যে জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এস. আলম রাজীব বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র সংস্কার ও পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করবে। এছাড়া ‘সড়ক, রেল ও নৌপথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা’ বাস্তবায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা বদ্ধ পরিকর থাকবে।

ফতুল্লা থানা সাইবার ইউজার দলের আহবায়ক মো. স্বপন এর সভাপতিত্বে উক্ত কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাস আহবায়ক কমিটির সদস্য সুভাশ চন্দ্র দাস, কেন্দ্রীয় যুবদল নেতা আমির হোসেন বাদশাহ, নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সহ-সভাপতি শেখ সালেহ আহমেদ রনি, সাংগঠনিক সম্পাদক আলামিন খান, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা এস. আলম ইসরাৎ, সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক বঙ্কিম চন্দ্র, বাংলাদেশ পূজা ফ্রন্টের সহ-সভাপতি সুবীর চন্দ্র, জেলা জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, সদস্য সচিব সায়েম মোহাম্মদ প্রান্ত, মহানগর সাইবার ইউজার দলের আহবায়ক গোলাম মোর্শেদ সজল, সিদ্ধিরগঞ্জ থানা সাইবার ইউজার দলের সদস্য সচিব রিফাত সবুজ, ৪নং ওয়ার্ড সাইবার ইউজার দলের সভাপতি আশরাফ উদ্দিন পুলক, সোনারগাঁও উপজেলার কাঁচপুরের সাইবার ইউজার দল নেতা সম্রাট হোসেন রিয়াদ, ১১নং ওয়ার্ড সাইবার ইউজার দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ রাব্বি আহমেদ, সহ-সভাপতি রনি মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রেহনাথ রূপম, প্রচার সম্পাদক নূর আলম সিদ্দিকী অভি, সদস্য নাহিদ, সদর থানা সাইবার ইউজার দল নেতা এস. আলম আয়ান, ফতুল্লা থানা সাইবার ইউজার দল যুগ্ন-আহবায়ক মোঃ হারুন, রাশেদুল ইসলাম, মোঃ তারেক, মোঃ মোর্শেদ, খোকন সিকদার, মোঃ সোহেল, ফতুল্লা থানা এনায়েত নগর ইউনিয়ন প্রজন্ম দলের সভাপতি কাদের হাওলাদার সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!