নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
পথশিশুদের মুখে হাসি ফোটাতে এড. টিপু’র ব্যতিক্রম আয়োজন

পথশিশুদের মুখে হাসি ফোটাতে এড. টিপু’র ব্যতিক্রম আয়োজন

প্রকাশিতঃ

১৯ সেপ্টেম্বর (শুক্রবার): নারায়ণগঞ্জের কেন্দ্রীয় রেলস্টেশনে ভিন্ন এক আয়োজনের মধ্য দিয়ে পথশিশুদের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু-আল ইউসুফ খান টিপু। প্রতি শুক্রবারের মতো আজও নিজ হাতে পথশিশুদের উন্নতমানের খাবার খাওয়ান এবং তাদের পড়ালেখা ও শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। একজন বড় মাপের রাজনীতিবিদ হয়েও তিনি হিংসা-বিদ্বেষ ভুলে সবার সাথে সমতা ও মানবিকতায় মিশে অন্য এক উদাহরণ তৈরি করছেন।

 

সকাল থেকে মধ্যরাত পর্যন্ত রাজনীতি, সামাজিক কর্মকাণ্ড ও ব্যক্তিগত পেশার কাজের মধ্যেও যেন এক মহা-নায়ক হিসেবেই তার আবির্ভাব ঘটে। তার প্রতিটি মুহূর্তের চিন্তায় থাকে—কিভাবে মানুষের সেবা করা যায়। আল্লাহর অশেষ রহমতে তিনি যেন একটি  ক্লান্তিহীন জীবন পেয়েছেন।

 

দিনের শুরুতে তিনি কোর্টে একজন আইনজীবী হিসেবে কাজ করলেও মানুষের সেবার মানসিকতা সর্বক্ষণ লালন করেন। রাজনীতির পাশাপাশি অসুস্থ ও অসহায় মানুষের খোঁজ নিতে তিনি নিজে ছুটে যান যেকোনো সময়—সকাল হোক কিংবা গভীর রাত। অসহায় কেউ তার কাছে খালি হাতে ফেরে না, নিজের সামর্থ্য অনুযায়ী সবটুকুই দিয়ে পাশে দাঁড়ান। মৃত্যু সংবাদ পেলেই জানাজায় উপস্থিত হওয়া তার অভ্যাস।

 

খাবার বিতরণ শেষে এডভোকেট টিপু দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আমি যেন প্রতিদিন এইভাবেই পথশিশুদের মাঝে খাবার খাওয়াতে পারি, শুধু জুম্মার দিনে নয়। তাদের সুন্দরভাবে লেখাপড়ার ব্যবস্থা করতে আমি আমার সাধ্যের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরা যাতে সমাজে অবহেলার পাত্র না হয় এবং সম্মানের সাথে বসবাস করতে পারে, সেটাই আমার প্রত্যাশা।

 

তিনি সমাজের বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যদি সবাই পথশিশুদের জন্য এগিয়ে আসে, তবে তারা অবহেলায় পড়ে থাকবে না। আমাদের সমাজে অনেক খাবার অপচয় হয়। সেই অপচয় না করে যদি পথশিশুদের পাশে দাঁড়ানো যায়, তবে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, মাদকাসক্ত হবে না, চুরি-ডাকাতির মতো কাজে জড়াবে না। তাদের জন্য করার মতো অসংখ্য কাজ আছে।

 

একইসাথে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চান। আগামীর ভবিষ্যৎ দেশনায়ক তারেক রহমান যেন ২০ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে পারেন এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন, এ কামনা করেন। এছাড়াও তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া চান—তিনি যেন জান্নাতবাসী হন।

 

এ সময় উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব রহমান, ১৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ হাসেম, ১২নং ওয়ার্ড বিএনপির নেতা মাহাবুব হোসেন, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার, গার্মেন্টস শ্রমিক দলের নেতা মোঃ মনির মিয়া এবং ১৩নং ওয়ার্ড বিএনপির মাসুদ মিয়া।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!