নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
পাঁচ দফা দাবীতে নগরভবন ঘেরাও

পাঁচ দফা দাবীতে নগরভবন ঘেরাও

প্রকাশিতঃ

সংবাদ বিজ্ঞপ্তি

নারায়ণগঞ্জে পাঁচ দফা দাবীতে নগরভবন ঘেরাও ও সিটি করপোরেশনে স্মারকলিপি প্রদান করেছে ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ। বুধবার (৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সামনে এই কর্মসূচি পালিত হয়।
এসময় নগরভবন ঘেরাও করে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে জনভোগান্তি বিহীন পরিকল্পিত উন্নয়ন, মেট্রোরেল বাস্তবায়ন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, দুর্গন্ধ বিহীন বিশুদ্ধ পানি সরবরাহ না করা পর্যন্ত পানি কর প্রত্যাহার, গলাচিপা জামতলা মাসদাইর ও গুদারাঘাট এলাকার জলাবদ্ধতা নিরসনের পাঁচ দফা দাবী পেশ করেন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় খোরশেদ বলেন, আমরা পাঁচ দফা দাবীতে নগরভবন ঘেরাও করেছি। আমাদের বর্তমান প্রশাসক যথেষ্ট গতিশীল। তবে আমরা সকল বিভাগে এই গতিশীলতা আশা করি। আমরা চাই সিটি করপোরেশন যেন অতীতের মত মানুষের পাশে থাকে।
আমরা জন ভোগান্তিহীন উন্নয়ন চাই। আমরা দেখছি ঠিকাদারদের ধীরগতির কারনে ড্রেন সংস্কারের দুই মাসের কাজ ছয় মাসেও শেষ হচ্ছে না। ফুটপাত দিয়ে হাঁটা যাচ্ছে না। আমরাও জানি উন্নয়নকালে কিছুটা ভোগান্তি হয়। তবে এটা মাসের পর মাস চলতে পারে না।
আমরা চাই নারায়ণগঞ্জে মেট্রোরেলের ব্যাবস্থা করা হোক। নারায়ণগঞ্জ এক রাস্তার শহর। এখানে সড়ক বর্ধিত করতে হলে ভার্টিকালি করতে হবে। মেট্রোরেল বা আন্ডারগ্রাউন্ড রেলের মাধ্যমে এটা করতে হবে।
ডেঙ্গুর বর্তমানের প্রকোপ নির্মূলে আধুনিক পদ্ধতি গবেষনা করে দেখার জন্য আহ্বান জানাচ্ছি। ডেঙ্গুর নামে যেটা পরিচিত এটা ডেঙ্গুর পাশাপাশি অন্য কোন ভাইরাস কীনা এটাও গবেষনা করে দেখা দরকার। কারণ মশার উপস্থিতি আগের চেয়ে কম তবে ডেঙ্গু চিকনগুনিয়া বেশি। নতুন কোন ভাইরাস তৈরি হচ্ছে কীনা তা গবেষণা করে দেখার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, আমরা দুই বছর যাবৎ টাকা দিয়ে ময়লা পানি খাচ্ছি। এই পানি দিয়ে হাত পাও ধোয়া যায় না। তারা যেহেতু বিশুদ্ধ পানি দিতে পারছে না। সেহেতু পানির বিল বন্ধ রাখা হোক। আপনারা জানেন হয়ত এই পানির বিল দুই দফায় দিতে হয়। দুই দফায় পানির বিল দিয়ে কেন আমরা ময়লা পানি খাবো। যতদিন তারা বিশুদ্ধ পানি না দিতে পারবে ততদিন এই পানির বিল বন্ধ রাখা হোক।
আগে বৃষ্টি হলে পানি চলে যেত। এখন জলাবদ্ধতা স্থায়ী হয়ে গেছে। আমার মায়ের নামে স্কুল বেগম রোকেয়া স্কুলে শিক্ষার্থী চৌদ্দ’শ সেখানে উপস্থিতি চার পাঁচশো। আগে এই পানি বিসিক খাল ও কল্যানী খাল দিয়ে বের হত। এখন সেই খালগুলো ভরাট হয়ে গেছে। এই পানি অবিলম্বে শীতলক্ষ্যায় ফেলার ব্যবস্থা করতে হবে। আমি গুদারাঘাট এলাকায় মানুষ মারা গেলে যেতে পারি না, দাওয়াতে যেতে পারি না। মানুষ বিয়েসাদী করতেও অন্য এলাকায় যায়। আমি আমার এলাকার মানুষকে নিয়ে আমার দায়বদ্ধতা থেকে এখানে এসেছি।
তিনি আরো বলেন, আমরা একটি বাসযোগ্য নগরী চাই। আমার সন্তান যেন আমাকে দোষারোপ না করে যে আমার বাবা ক্ষুদ্র পরিসরে হলেও নগর উন্নয়নের কাজে সম্পৃক্ত ছিল। কিন্তু সে ব্যার্থ হয়েছে। আমরা পনেরো দিনের সময় দিচ্ছি। এর পরে প্রয়োজনে আমরা আমরণ অনশন করবো।
মানববন্ধন শেষে ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ সংগঠনের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণের সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী জাকির হোসেন।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!