নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
পুলিশের ওপর হামলাকারী ১২ মামলার আসামি তানভীর আটক

পুলিশের ওপর হামলাকারী ১২ মামলার আসামি তানভীর আটক

প্রকাশিতঃ

রাসেল পার্কে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল হোতাকে গ্রেপ্তারের দাবি করেছে র‍্যাব-১১। আটককৃত যুবকের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক, চুরিসহ নানা অভিযোগে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে। বুধবার সন্ধ্যায় র‍্যাব-১১ আভিযানিক দল জিমখানা বস্তি এলাকা থেকে তাকে আটক করে বলে জানায়।

আটককৃত যুবকের নাম মো. তানভীর (২৩)।

এর আগে, ১৪ মে রাতে জিমখানা সাকিনন্ত বটতলা রাসেল পার্ক দক্ষিণ পাশে নিরাপত্তা গেট সংলগ্ন এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন নতুন জিমখানা গলি রোডের জনৈক স্বপন মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

ঘটনার সূত্র ও এজাহার পর্যালোচনায় জানা যায়, ভিকটিমের সাথে মাহিন আহম্মেদ ভেলকি মাহিম (১৪), নাঈম আহমেদ (২১), প্যাকেজ ফাহিম (২৪), সাঈম (২৪) সহ আরও অজ্ঞাতনামা ৫/৬ জনের পূর্ব শত্রুতা ছিল। রাসেল পার্ক এলাকায় কথা কাটাকাটির একপর্যায়ে বিবাদী ভেলকির নেতৃত্বে অন্যান্য হত্যাকারীরা একত্রিত হয়ে ভিকটিমকে সুইচ গিয়ার (ছোরা) ও চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে পালিয়ে যায়।

পরে পথচারীরা মুমূর্ষু অবস্থায় ভিকটিমকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হয়ে ভিকটিমের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ মর্গে পাঠায়। এই ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১৩/৭৯, তারিখ- ১৫ মে ২০২৫, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড।

মামলা রুজু হওয়ার পর থেকেই আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং ছায়াতদন্ত শুরু করে। তদন্তকারী কর্মকর্তার নিবিড় তদন্তে গ্রেপ্তারকৃত আসামি তানভীরের এই হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।

র‍্যাব জানায়, তানভীর জিমখানা বস্তি এলাকায় মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত। তার নামে প্রায় ডজনখানেক মামলা নারায়ণগঞ্জ সদর থানায় রয়েছে। এমনকি, ২০২৪ সালের ডিসেম্বরে সদর থানার একটি অভিযানে তানভীরের নেতৃত্বে পুলিশের ওপর মারাত্মক হামলা হয়েছিল। আটককৃতকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!