নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
পুলিশের চোখে অধরা কিন্তু প্রকাশ্যে হত্যা মামলা আসামী সাখাওয়াত রানা!

পুলিশের চোখে অধরা কিন্তু প্রকাশ্যে হত্যা মামলা আসামী সাখাওয়াত রানা!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসদাইরের শুভকে গুম পরবর্তী হত্যা মামলার অন্যতম আসামী নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত হোসেন রানাকে খুজে পাচ্ছেনা ফতুল্লা মডেল থানা পুলিশ। অথচ অদ্য সোমবার শহরের হকার উচ্ছেদ অভিযানের অনুষ্ঠানে প্রকাশ্যেই দেখা গেল শুত হত্যা মামলা অন্যতম এ আসামীকে। শুভ হত্যা মামলায় থানা পুলিশ এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করতে পারলেও গ্রেফতার করতে পারেনি হত্যাকান্ডের পরিকল্পনাকারী সাখাওয়াত হোসেন রানাকে।
একজন হত্যা মামলার আসামী প্রকাশ্যে বুক ফুলিয়ে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে আর পুলিশ তাকে খুজে পাচ্ছেনা এ নিয়ে শুভ’র পরিবারসহ সাধারন মানুষের মাঝে দেখা দিয়েছে জল্পনা-কল্পনা। তবে হত্যা মামলার আসামীকে রাজপথে প্রকাশ্যে দেখে সাধারন মানুষের প্রশ্ন তাহলে আইনের চেয়ে রাজনীতি হাত অনেকটা বড় ?
গত ৩১ মার্চ ইসদাইর থেকে মুঠোফোনে শুভকে বাসা থেকে বের করে নিয়ে আসে সাখাওয়াত হোসেন রানার অন্যতম সদস্য লাল শুভ। পরে শুভকে গুম করে নিয়ে অন্যতম চলে যায় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত হোসেন রানাসহ তার সাঙ্গপাঙ্গরা। চলতি মাসের ২ তারিখে রুপগঞ্জের হাইওয়ে রোডের পাশে শুভ লাশকে অজ্ঞাত লাশ হিসেবে থানা পুলিশ উদ্ধার করে দাফন করে দেয়। ৫ তারিখে রুপগঞ্জ থানা পুলিশের দেয়া তথ্য অনুযায়ী শুভ’র মৃত দেহের ছবি দেখে সন্তানের লাশটি সনাক্ত করেন শুভ’র বাবা-মা। এ ঘটনায় শুভ’র মা সাখাওয়াত হোসেন রানাসহ কয়েকজনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে ফতুল্লা মডেল থানা পুলিশ ৫ জনকে গ্রেফতারও করে। কিন্তু হত্যাকান্ডের অন্যতম পরিকল্পনাকারী প্রয়াত মমিনউল্লাহ ডেভিডের ভাগিনা রানাকে খুজে পাচ্ছেনা পুলিশ এমনটা জানা যায় একাধিক সুত্রে। তবে শুভকে গুম করার পর শুভ’র স্ত্রী ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে নারায়ণগঞ্জের একজন গান্ধী পোকা ফতুল্লা মডেল থানায় এসেছিলেন শুভ গুমের পরিকল্পনাকারী সাখাওয়াত হোসেন রানার পক্ষে তদ্বির করতে।
উধাও হয়ে থাকা শুভ হত্যা মামলার আসামী সাখাওয়াত হোসেন রানা হঠাৎ প্রকাশে রাজপথে এটা দেখে অবাক অনেকে। রানাকে রাজপথে প্রকাশ্যে দেখে সাধারন মানুষের মাঝে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তাদের মতে, ক্ষমতাসীন দলের নেতা হওয়ার কারনে কি রানাকে পুলিশ গ্রেফতার কিংবা খুজে পাচ্ছেনা নাকি ঢাল মে কুচ কালা হ্যায়। আবার অনেকে বলছেন দেশের প্রচলিত আইনের চেয়ে রাজনৈতিক ক্ষমতা অনেক বেশী হওয়ার কারনেই হয়তবা পুলিশ সবকিছু জানার পরও রানাকে গ্রেফতার করেনি কিংবা করছেনা।
হত্যা মামলার অন্যতম আসামী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত হোসেন রানা প্রকাশ্যে এ বিষয়ে জানতে শুভ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানা উপরিদর্শক মিলন ফকিরের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,ভাই এ বিষয়ে তো আমি কিছুই জানিনা।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!