নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
পূর্বের ন্যায় আরো ডজন খানেক গডফাদার তৈরি হয়েছে -মুফতি মাসুম বিল্লাহ 

পূর্বের ন্যায় আরো ডজন খানেক গডফাদার তৈরি হয়েছে -মুফতি মাসুম বিল্লাহ 

প্রকাশিতঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখা নির্বাচিত হলে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র উপহার দেব ইনশাআল্লাহ। বিগত দিনে সরকার ও ক্ষমতার হাত বদল হয়েছে ঠিকই কিন্তু মানুষ তাদের কাঙ্ক্ষিত মৌলিক অধিকার ও শান্তি পায় নাই। দেশ হয়েছে দুর্নীতিগ্রস্ত। ক্ষমতাসীনরা দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আমরা চাই এমন একটি রাষ্ট্র কাঠামো যেখানে মানুষ সুন্দর ও শান্তিপূর্ণভাবে বসবাস পারবে।

 

আজ শুক্রবার ৩ টায় ডিআইটি চত্বর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে  মোটর বাইক ক্যাম্পেইন ফর হাতপাখা প্রোগ্রামে এক পথসভায় তিনি একথা বলেন।

 

ক্যাম্পেইন ফর হাতপাখায় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ সভাপতি নূর হোসেন,  সেক্রেটারি মোঃ সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও দাওয়াত সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক মোঃ ইসমাইল সহ নারায়ণগঞ্জ ৫ আসনের নেতাকর্মী ও তৌহিদী জনতা।

 

ক্যাম্পেইন চলাকালে চাষাড়া মোড়ে এসে পথ সভায় তিনি আরো বলেন, ইতিপূর্বে নারায়ণগঞ্জে এক গডফাদার ছিল, পুরো নারায়ণগঞ্জকে সে সন্ত্রাসের রাজ কায়েম করে রেখেছিল। জুলাই আন্দোলনে সেই গডফাদার বিতাড়িত হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি পূর্বের ন্যায় আরো ডজন খানেক গডফাদার তৈরি হয়েছে।

 

সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, যে বা যারা সাংবাদিকদের উপর হামলা করেছে, তারা চিহ্নিত। তাদের ব্যাপারে সংশ্লিষ্ট দল কি ব্যবস্থা নিয়েছে তা জনগণ জানতে চায়। পাশাপাশি প্রশাসনকে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।

 

ওয়াদা দিচ্ছি, আমরা বিজয়ী হলে নারায়ণগঞ্জকে গডফাদার মুক্ত করব, চাঁদাবাজ ও সন্ত্রাসদের কবর রচনা করব ইনশাআল্লাহ। ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!