নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
Next
Prev
প্রচ্ছদ
পেনশনের শোকে আর্থিক সংকটে চিকিৎসা না করতে পেরে মারা গেলেন সিনিয়র নার্স ফ্রান্সিলিয়া গোমেজ

পেনশনের শোকে আর্থিক সংকটে চিকিৎসা না করতে পেরে মারা গেলেন সিনিয়র নার্স ফ্রান্সিলিয়া গোমেজ

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের অবসর প্রাপ্ত সিনিয়র ষ্টাফ নাস ফ্রান্সিলিয়া গোমেজ অবশেষে না ফেরার দেশে চলে গেলেন।
গত ২৬ জুলাই রাতে তার দীর্ঘদিনের কর্মস্থল ভিক্টোরিয়া হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ২৭ জুলাই দুপুরে মাসদাইর কেন্দ্রীয় খ্রীষ্টান কবরস্থানে সমাধি করা হয়।
২০২১ সালের জুলাই মাসে চাকুরী হতে অবসরে যান ফ্রান্সিলিয়া গোমেজ।অবসর নেয়ার প্রায় ৫ বছর অতিবাহিত হতে চললেও এখনো পর্যন্ত পেনশন সুবিধা না পাওয়ায় মানসিক টেনশনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন।
জানা যায়,ডিস্ট্রিক একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মোঃ আনোয়ার হোসেন ও জেলা সিভিল সার্জন ডাঃ মুশিউর রহমান,সিভিল সার্জন অফিসের জুনিয়র অফিসার আমিনুল হক, সিভিল সার্জন অফিসের হিসাব রক্ষক নুরে আলম,ভিক্টোরিয়া হাসপাতালের হিসাবরক্ষক নুরুল আমিন কে দাবীকৃত ঘুষের টাকা প্রদান না করায় ফাইল আটক করে রেখেছেন।
এমনকি ডিসি ও সির্ভিল সার্জনের লিখিত পত্র দেয়া সত্বেও নানান বাহানায় ফ্রান্সিলিয়া গোমেজের ফাইলটি তালাবদ্ধ করে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে আনোয়ার হোসেনের বক্তব্য জানার জন্য গণমাধ্যম কর্মীরা তার অফিসে গেলে বসতে দেয়াতো দুরের কথা অসৌজন্যমূলক আচরণ করেন।
ফ্রান্সিলিয়া গোমেজ ১৯৮৪ সালে ৪ এপ্রিল জুনিয়র নাস হিসেবে কর্মজীবন শুরু করেন।একই প্রতিষ্ঠানে সুনামের সহিত ৩১ বছর চাকুরী করে ২০০১ সালের ৪ এপ্রিল তিনি অবসরে চলে যান। হাসপাতাল কর্তৃপক্ষ সম্মানের তাকে বিদায় জানান।
শিক্ষাগত সনদের একটি ভূল থাকায় তার অবসরকালীন পেনশন সহ বেতন আটক করে রাখেন দূর্নীতিবাজ একাউন্ট অফিসার আনোয়ার হোসেন।
অথচ নার্সিং অধিদপ্তর, জেলা সিভিল সার্জন ও জেলা প্রশাসক পর্যন্ত সিনিয়র ষ্টাফ নার্স ফ্রান্সিলিয়া গোমেজ অবসরকালীন ও পরের সকল সুযোগ সুবিধা প্রদান করতে লিখিত পত্র দেয়া হলেও আনোয়ার হোসেন কে তার দাবীকৃত ঘুষের টাকা না দেওয়ায় অনুমোদন প্রদান না করে তালবাহানা শুররু করেন।
জানা যায়,আওয়ামী লীগের দোসর আনোয়ার হোসেন গত ১৭ বছর আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে সকল কর্মকর্তা কর্মচারীদের ভয়ের মধ্যে রেখেছিলেন এবং বর্তমানেও বহাল রেখেছেন।
দূর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে তার এক ছেলেকে আমেরিকায় পড়ালেখা করাচ্ছেন। এমনকি বিস্তর ধন সম্পদের মালিক বনে গেছেন। যা পর্যায়ক্রমে সংবাদ প্রকাশ হবে।
ফ্রান্সিলিয়া গোমেজ মেঝো ছেলে বিনয় দেউড়ী বলেন,আনোয়ার হোসেন স্যারের কাছে ২০ বারের বেশী গেছি। আনোয়ার হোসেন স্যার বলেছেন,সিভিল সার্জন মানি ফর ম্যানেজ তাহলে আমি কেন বাদ থাকবো।সিভিল সার্জনের বাবার টাকা যে কইলে দিয়া দিমু।এছাড়াও সিভিল সার্জন অফিস ও ভিক্টোরিয়া হাসপাতালে ক্যাশিয়ার নুরুল আমিন,আমিনুল হক ঘুষের টাকার জন্য ৫ বছর ফাইল আটক রাখায় মৃত্যুর আগে অর্থাভাবে চিকিৎসা না করতে পারায় মারা যান। ফ্রান্সিলিয়া গোমেজ।
কোন ধরনের ঘুষ দিতে রাজি না হওয়ায় গত ৪ বছর যাবত ফ্রান্সিলিয়া গোমেজের ফাইল আটকে রেখেছেন জেলা অডিট এন্ড একাউন্টস অফিসার আনোয়ার হোসেন।
বিনয় দেউড়ী বলেন, যারা ঘুষের টাকার জন্য আমার মারপেনশনের ফাইল আটকে রেখেছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে রবিবার হাইকোর্টে রিট করবো।
পরে সিভিল সার্জন মানবিক কারনে বার বার অনুরোধ করলেও তিনি তাতে কর্নপাত করেননি।
এ ব্যাপারে আনোয়ার হোসেনের বক্তব্য জানার জন্য তার কার্যালয়ে গেলে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।ক্যামেরা সামনে কথা বলতে রাজি না হলেও পরে উত্তেজিত কন্ঠে বলেন,আপনারা আর কোন নিউজ পাননা।এখানে কেন আসছেন।আমি কি জানতাম তিনি ১০ বছরে মেট্রিক্স পাশ করেছেন। তারাই ( সিভিল সার্জন) অফিস তো আমাকে, মন্ত্রণালয়ে,দূর্নীতিদমন অফিসে জানিয়েছে। উনি তো ২৪ বছর বয়সে সরকারী চাকুরীতে জয়েন করেছেন। এত বছর কেন দেখলেন না।ডিসি ও সিভিল সার্জন তো ফ্রান্সলিয়া গোমেজের পেনশন সুবিধা দিতে লিখিত পত্র দিয়েছে কেন দিচ্ছেন না এমন প্রশ্নের জবাবে বলেন,আমি অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি।সেখান থেকে বললে আমি দিয়ে দিব। সেখানে খোঁজ নেওয়ার পরামর্শ দেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!