নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
প্রকাশ্যে আওয়ামী ডেভিল মেম্বার রনি ও ভিপি রনিগং!

প্রকাশ্যে আওয়ামী ডেভিল মেম্বার রনি ও ভিপি রনিগং!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও চলছে অপারেশন ডেভিল হান্টের অভিযান। কিন্তু বিগত স্বৈরাচারী আওয়ামী দোসরদেরকে নারায়ণগঞ্জের প্রত্যন্ত এলাকাতে গোপনে আশ্রয় প্রশ্রয়ে রেখেছে বিএনপির কিছু নেতৃবৃন্দ এমনটাই অভিযোগ রয়েছে প্রতিটি এলাকার সাধারন মানুষের।
জুলাই-আগষ্টে পতিত সরকারের প্রধানমন্ত্রী নির্দেশে সাধারন মানুষের উপর অস্ত্রে-সজ্জে সজ্জিত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঝাঁপিয়ে হতাহতের ঘটনা ঘটায়। সেই আন্দোলনে শিক্ষার্থীসহ সাধারন মানুষকে হতাহতের ঘটনায় নারায়ণগঞ্জেও প্রতিটি থানায় কয়েক শতাধিক মামলা হয়েছে। সেই মামলাগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত শামীম ওসমান ও সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে মামলা হয়েছে। দায়েরকৃত মামলাগুলো শামীম ওসমান ও মেয়র আইভীর দোসররা মামলার আসামী হলেও তারা প্রকাশ্যেই রয়েছেন বিএনপির কিছু নামধারী নেতাদের সংস্পর্শে।
সুদুর ভারতে পালিয়ে থাকা পতিত দোসর প্রধান শেখ হাসিনার নির্দেশে অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে এখনও পর্যন্ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আওয়ামী ডেভিলরা। প্রতিটি পাড়া-মহল্লায় সুসংগঠিত হচ্ছে দেশকে অশান্ত করতে। এদের মধ্যে অন্যতম রয়েছেন গডফাদার শামীম ওমসানের আস্থাভাজন মদনপুর ইউপি চেয়ারম্যান সালামের সহযোগি ও ইউপির ১নং ওয়ার্ড মেম্বার সাকিল পারভেজ রনি এবং নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য সাবেক মেয়র আইভীর আস্থাভাজন ভিপি জামির হোসেন রনি। আওয়ামী দোসররা মেম্বার রনি এবং ভিপি রনিগংরা এখনও প্রকাশ্যে রয়েছে। অপারেশন ডেভিল হান্টেও চলছেন তারা বুক ফুলিয়ে। এর মধ্যে মেম্বার রনি দিনের আলোতে অন্যত্র থাকলেও রাত্রিযাপন করছেন নিজ বাড়িতে। ভিপি রনিও রয়েছেন একই হালে।
স্থানীয়দের মতে, মেম্বার রনি নিজে ঘোষনা দিচ্ছেন যে কোন মুল্যে তিনি তার সহযোগিদেরকে নিয়ে মদনপুর ইউপির আশপাশ এলাকাতে আওয়ামীলীগের সকল নেতাকর্মীকে একত্রিত করবেন এবং শেখ হাসিনার নির্দেশে তিনি আওয়ামীলীগের যাবতীয় কার্যক্রম সফল করে তুলবেন। মেম্বার রনি ও ভিপি রনি উভয়েই দলের নেতাকর্মীদের সুসংগঠিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান স্থানীয়রা। এ জন্য তারা নামধারী কিছু বিএনপির নেতাকর্মীর সাথে আর্থিক সুবিধার মাধ্যমেই এলাকাতেই অবস্থান করছেন।
স্থানীয়দের দাবী,দেশব্যাপী যে অপারেশন ডেভিল হান্টের অভিযান চলছে সেই অভিযানগুলো নারায়ণগঞ্জের কয়েকটি থানা এলাকাতে চলছে ঢিলেঢালাভাবে। যে কারনে মদনপুরের রনি মেম্বার ও ভিপি জামির হোসেন রনিগংরা প্রকাশ্যেই রয়েছেন। আর দেশের সাধারন মানুষের মাঝে স্বস্তি ফেরাতে আওয়ামী ডেভিল রনি মেম্বার ও ভিপি রনিগংদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নেয়ার জন্য আহবান জানান।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!