নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
প্রশ”সারাদেশে ছিনতাই, ধর্ষন ও হত্যার প্রতিবাদে ছাত্র ফেডারেশন এর মানববন্ধন”

প্রশ”সারাদেশে ছিনতাই, ধর্ষন ও হত্যার প্রতিবাদে ছাত্র ফেডারেশন এর মানববন্ধন”

প্রকাশিতঃ

সোমবার  ২৩শে ডিসেম্বর বেলা ১২টায় ভোলাইল কেন্দ্রীয় ঈদগাহ  মাঠে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ভোলাইল আঞ্চলিক শাখার মানববন্ধন আয়োজিত হয়।

 

নারায়ণগঞ্জসহ সারাদেশে দিনে দিনে চুরি-ছিনতাই-ধর্ষন-হত্যাকান্ড বৃদ্ধি পাচ্ছে এবং প্রশাসনের নিস্ক্রিয়তা লক্ষ করা যাচ্ছে।  ৫ই আগষ্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মানের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং এইসব ঘটনার মধ্য দিয়ে শহীদের রক্তের প্রতি অসম্মান প্রদর্শন করা হচ্ছে।

 

বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ভোলাইল আঞ্চলিক শাখার আহ্বায়ক ছাত্রনেতা মাহাদী হাসান এর সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব ওমর ফারুক এর সঞ্চালনায়  বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাইদুর রহমান, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব আবিদ রহমান। আরো বক্তব্য রাখেন, ভোলাইল আঞ্চলিক শাখার যুগ্ম আহ্বায়ক স্বপ্নীল শোভনসহ ভোলাইল আঞ্চলিক শাখার অন্যান্য নেতাকর্মীবৃন্দ। এছাড়াও মানববন্ধনে বিশেষভাবে উপস্থিত ছিলেন জেলার আরেক সহ-সভাপতি সৌরভ সেন। উপস্থিত ছিলেন ফতুল্লা, মহানগর শাখার অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

 

এসময় জেলা কমিটির সহ সভাপতি সাইদুর রহমান তার বক্তব্যে বলেন, ৫ই আগষ্টের পর আমরা একটি নতুন সম্ভাবনার বাংলাদেশ পেয়েছি। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটেছে। এই অভ্যুত্থানের সম্ভাবনাকে কাজে লাগিয়ে যেখানে আমাদের সাম্য, মানবিক মর্যাদা,  সামাজিক ন্যায়বিচার এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মান করার কথা সেখানে ৫ই আগষ্টের পর আমরা দেখবো প্রশাসনের গা-ছাড়া ভাব। সারাদেশে চুরি, ছিনতাই, চাদাবাজি, ধর্ষণ  এবং খুন দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু প্রশাসন কার্যকরী ভুমিকা রাখতে ব্যার্থ হচ্ছে। গত কয়েক দিনে ৫ জনের অধিক শিক্ষার্থীর হত্যাকাণ্ড জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। ৫ই আগষ্ট পরবর্তী বাংলাদেশকে আমরা এইভাবে দেখতে চাই না অতিদ্রুত প্রশাসনকে কার্যকরী ভুমিকায় ফিরে আসতে হবে অন্যথায় আমরা ছাত্র-জনতা আবারও দুর্বার আন্দোলন গড়ে তুলবো।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে কিশোর গ্যাং এর উৎপাত বৃদ্ধি পাচ্ছে। ৫ই আগষ্টের পর আমাদের পুলিশ সুপারের কাছ থেকে শুনতে হয়েছিলো তারা কিশোর গ্যাং এর বিরুদ্ধে কোনো একশনে যাবেন না, যা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। অতিদ্রুত প্রশাসনকে এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা সরকারের কাছে দাবি জানাই কমলমতি তরুণ কিশোররা কিভাবে কিশোর গ্যাং এ রূপান্তর হচ্ছে তার কারণ বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

এবং সভাপতি বক্তব্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ভোলাইল আঞ্চলিক শাখার আহ্বায়ক ছাত্র নেতা মাহাদী হাসান বলেন, নারায়ণগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় চুরি-ছিন্তাই-ধর্ষন-হত্যাকান্ড কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে কিন্তু তা নিরসনে প্রশাসনের কোন উল্লেখযোগ্য ভুমিকা আমরা লক্ষ্য করতে পারছি না। আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা দেখবো গত ৮ দিন আগে একটি সংবাদ প্রকাশিত হয় নারায়ণগঞ্জ এ ১ই আগষ্ট থেকে ২১ই নভেম্বর পর্যন্ত প্রায় ৯৩ টি অজ্ঞাত ও দুর্ঘটনাসহ হত্যাকান্ডের প্রতিবেদন রয়েছে কিন্তু প্রশাসনের কোনো সক্রিয়তা দেখতে পাইনি। আমরা দেখেতে পারি দেওভোগ অঞ্চলের মো: ওয়াজেদ আলম সীমান্ত(২০) শিক্ষার্থী ছিনতাইকারির ছুরিকাঘাতে হত্যাকান্ডের আসামীর বিরুদ্ধে ৮টি মামলা থাকার পরেও সে কিভাবে স্বাধীনভাবে ঘুরাঘুরি করে এরকম ঘটনার পুনরাবৃত্তি করেছে। এর দায়ভার জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলাবাহিনীর উপর বর্তায়। বর্তমান প্রশাসনকে বলবো সক্রিয় ভুমিকা পালনকরতে না পারলে চেয়ারে বসে থাকার দরকার নেই চেয়ার ছেড়ে দিয়ে যোগ্য লোকদের চেয়ারে বসার সুযোগ করে দিন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!