নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
ফ্যাসিস্টদের দোসর। টাকলা দিদারের কাউন্সিলর হওয়ার খায়েশ

ফ্যাসিস্টদের দোসর। টাকলা দিদারের কাউন্সিলর হওয়ার খায়েশ

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ
এ শহরে ফ্যাসিস্টদের দোসর হিসেবে অত্যান্ত পরিচিত ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার। কারণ, বিগত আওয়ামী লীগ শাসনামলে তিনি টাকার কাছে শহীদ জিয়াউর রহমানের আর্দশকে বিক্রি করে দিয়ে ফ্যাসিস্টদের দোসর হয়ে কাজ করেছেন। ফ্যাসিস্টদের সাথে সম্পর্ক থাকার কারণে সে সময়ে তিনি অনেকটা বুক ফুলিয়ে চলেছেন শহরে। ছিলো না হামলা মামলার কোন ভয়। অথচ সে সময়ে বিএনপি নেতারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ছিলো বাড়ীঘর ছাড়া।আর টাকলা দিদার ছিল বহাল তবিয়তে বাড়ি- ঘরে।
জানা গেছে, ফ্যাসিস্টদের শাসনামলে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ একেএম সেলিম ওসমানের অত্যান্ত ঘনিষ্টজন হিসেবে পরিচিত ছিলেন দিদার খন্দকার। সেলিম ওসমানের সাথে সখ্যতা রেখে তিনি শহরের সেন্ট্রাল খেয়াঘাটটি নিজের নিয়ন্ত্রণে নিয়েছিলেন। সেই ঘাটটি দিয়ে তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন। গড়েছেন বিশাল অট্টালিকা। এছাড়াও সেলিম ওসমানের পরিচয়ে তিনি তখন অনেক সুবিধাও নিয়েছেন। পরে সেলিম ওসমান বিষয়টি টের পেয়ে দিদারকে সরিয়ে এ ঘাটের দায়িত্ব দেন মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনুকে।
৫ আগষ্টে সাজনু আত্মগোপনে চলে গেলে সেই ঘাটটি কথিত পাওয়ারের নামে আবারও দখল করে নেন টাকলা দিদার। বর্তমানে ঘাটটি তার দখলেই রয়েছে।
সেই টাকলা দিদার এবার স্বপ্ন দেখছেন জন প্রতিনিধি হবার। আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি নগরীর ১৪নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে লড়বেন বলে জানা গেছে।
এ জন্য তিনি ১৪নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে ব্যানার ফ্যাস্টুন সাঁটিয়ে ওয়ার্ডবাসীর নজরে আসার অপচেষ্টা করছেন।
এদিকে দিদারের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার খবরে বেশিরভাগ ওয়ার্ডবাসীই ক্ষোভ প্রকাশ করেছেন। ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, তিনি টাকলা দিদার কিভাবে কাউন্সিলর হওয়ার স্বপ্ন দেখেন? তিনি এ ওয়ার্ডবাসীর জন্য বিগত সময়ে কি করেছেন? সাবেক সাংসদ সেলিম ওসমানের সাথে আতাঁত করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, আলিশান বাড়ী করেছেন, কমিউনিটি সেন্টার করেছেন কিন্তু ওয়ার্ডবাসীর ভাগ্যোন্নয়নে তিনি কি করেছেন? করোনা মহামারীর সময়ওতো তাকে পাশে পাওয়া যায়নি! তাহলে কোন মুখে তিনি কাউন্সিলর হওয়ার কথা বলেন? তারতো লজ্জা থাকা উচিৎ। সর্বনিম্ন লজ্জা-শরম থাকলে তিনি কখনোই এ কথা মুখে আনতেন না।

ওয়ার্ডবাসী আরও বলেন, আসলে এদের কোন লজ্জা-শরম নাই। যদি থাকতো তাহলে বিএনপির নেতা হয়ে ওই ওসমানদের সাথে আতাঁতঁ করতো না। সামান্য টাকা-পয়সার কাছে এঁরা বিক্রি হয়ে যায়। এঁরা কাউন্সিলর হলে পুরো ওয়ার্ডটাকেই গিলে খাবে। তাই ওয়ার্ডবাসী সকলেরই উচিৎ স্বার্থবাজ টাকলা দিদারকে প্রত্যাখান করা।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির বেশ কয়েকজন নেতারা বলেন, আসলে এ সমস্ত মানুষ মূলত বিএনপির জন্য কলঙ্ক। তাদের কারণেই বিএনপি এতটা বছর ক্ষমতা থেকে দূরে। এরা টাকার কারণে আদর্শ বিক্রি করতেও দ্বিধাবোধ করেন না। এরাই হলো ফ্যাসিস্টদের আসল দোসর, যারা আমাদের দলের মধ্যেই ঘাপটি মেরে বসে আছে। এরা আমাদের জন্য ভয়ংকর। ফ্যাসিস্টদের আমলে এঁরা ফ্যাসিস্টদের লোক আবার বিএনপি ক্ষমতায় এলে এরাই আবার বিএনপির লোক পরিচয় দেয়। এঁরা সব সময়ই ভালো থাকে। আবার আমরা বিএনপির জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কারানির্যাতনসহ নানা ধরনের নির্যাতনের শিকার হই।
বিএনপি নেতারা দিদারকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, দিদার যদি বলতে পারে বিএনপির জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তিনি একটি বারের জন্য হলেও কারানির্যাতন হয়েছেন, তাহলে কথা দিচ্ছি আমরা বিএনপি ছেড়ে দিবো। তিনি কারা নির্যাতনতো দূরের কথা একটাও মামলা খেয়েছেন কি না, সেটাও সন্দেহ রয়েছে। যখন আমরা দৌঁড়ের উপরে, তখন তিনি সেলিম ওসমানের লোক পরিচয়ে দিব্যি শহর ঘুরে বেড়িয়েছেন। এসমস্ত লোক আবার বিএনপির পরিচয় দেয় এবং কাউন্সিলর হওয়ার স্বপ্ন দেখে। কতটা দুঃসাহস হলে তিনি
জনপ্রতিনিধি হওয়ার কথা মুখে আনতে পারেন? আমাদের সত্যিই অবাক লাগে, কষ্ট লাগে। আসলে কারা এদের আশ্রয় প্রশয় দেয়? কাদের সাহসে তিনি কাউন্সিলর হওয়ার স্বপ্ন দেখেন? এঁরা যদি কাউন্সিলর প্রার্থী হয় তাহলে বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতারা কি করবে?
বিএনপি নেতারা অনুরোধ রেখে বলেন, যারা আমাদের মত বিএনপির আদর্শে বিশ্বাস করেন, যারা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করেন, তাদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে দয়া করে আপনারা এদের মত স্বার্থবাদীদের কোন আশ্রয় প্রশ্রয় দিবেন না। কারণ, এরা দল ও সবার জন্য ক্ষতিকর। বিএনপির চরম দুর্দিনে এঁরা স্বার্থের জন্য নিজ দল ও আদর্শকে বিক্রি করে দিয়েছিলো। যা সকল নেতাকর্মীদের মনে রাখা উচিৎ। তাই এদের কাছ দূরে থাকার জন্য সকল নেতাকর্মী এবং বিশেষ করে ১৪নং ওয়ার্ডবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!