নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে উদ্ধারকৃত লাশের পরিচয় মিলেছে! পারিবারিক দ্বন্ধে খুন শিপন

বন্দরে উদ্ধারকৃত লাশের পরিচয় মিলেছে! পারিবারিক দ্বন্ধে খুন শিপন

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ
বন্দর উপজেলার লাঙ্গলবন্দ শ্যামপুর আড্ডা এলাকা থেকে বুধবার (১০ জুলাই) উদ্ধার হওয়া অজ্ঞাতনামা যুবকের লাশের পরিচয় মিলেছে । নিহতের নাম শিপন হাওলাদার (৪২)। পিতার নাম রহিম হাওলাদার। লক্ষিপুর জেলার রায়পুর থানার চর আবাবিল এলাকায় তার বাড়ি।

থানা পুলিশ, নৌ পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশের রশি টানাটানির পর বন্দর ব্রন্মপুদ নদ থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৪৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১০ জুলাই বিকেলে উপজেলার লাঙ্গলবন্দ শ্যামপুর আড্ডা এলাকায় ব্রন্মপুত্র নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, নিহতের পরনে ছিল ডোড়াকাটা গেন্জি ও উলঙ্গ। ধারনা করা হচ্ছে ২ থেকে ৩ দিন আগে তাঁকে হত্যা করা হতে পারে। এরপর এখানে লাশ ফেলে গেছে। পরে কলাগাছিয়া নৌ-পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমন অজ্ঞাতনামা লাশ উদ্ধারের খবর পেয়ে বুধবার রাত ১১ টায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে উপস্থিত হয়ে স্ত্রী সোনিয়া আকতার ও পরিবারের অন্যান্যরা শিপন হাওলাদারের (৪২) লাশ শনাক্ত করেন।

ঘটনাস্থলে যাওয়া কামতাল তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ইনচার্জ) সাব্বির আহমেদ বলেন, দুপুরে শ্যামপুর আড্ডা রাস্তায় দিয়ে যাতায়াত করতে কয়েকজন পথচারী দুর্গন্ধ পায়। পরে নদের পারের কিনারায় পানিতে লাশটি ভেসে থাকতে দেখে। তারা আশেপাশের লোকজনকে জানালে স্থানীয়রা থানায় খবর দেয়। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করার পর লাশ এখানে ফেলে গেছে।

ঘটনার বিষয়ে নিহতের স্ত্রী সোনিয়া আকতার বলেন, `আমার স্বামীর চার ভাই। তিন বোন । পরিবারের ভাই বোনদের সাথে চরম বিরোধ দীর্ঘদিন যাবত। জমি সংক্রান্ত বিরোধের দ্বন্ধে বাবাও নিখোঁজ দুই বছর যাবত। সম্ভবত আমার স্বামীর মতো আমার শ্বশুড় রহিম হাওলাদারকেও ঘুম করেছে আমার ভাসুর ননদরা। কয়েক বছরের এমন বিরোধের কারণে প্রায়ই আমার স্বামী শিপন হাওলাদারকে তার ভাই মাইনুদ্দিন সহ অন্যান্যরা খুন করবো বইল্লা হুমকি দিয়ে আসতেছিলো।

গত ৮ জুলাাই সোমবার দিবাগত মধ্যরাতে আমার স্বামী ও তার ফুফাতো ভাই আলী আকবর হাইস গাড়ি নিয়ে লক্ষিপুর জেলার রায়পুর থেকে ফতুল্লার ভূইঘর আসার পথে সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তায় একটি গাড়িতে থাকা আমার দেবর মাইনুদ্দিন ও তার  স্ত্রী ময়নাসহ আরো ৫/৬ জন আমার স্বামীর গাড়ীর সামনে এসে গতিরোধ করে এবং তাকে গাড়ী থেকে টেনেহিচরে অপহরণ করে। এ সময় আলী আকবর দৌড়ে পালালেও পরে পুলিশ এসে আলী আকবরকে আটক করে। এসময় মোঘড়াপাড়া থেকে পুলিশ আমার স্বামীর গাড়ী ও মোবাইল উদ্ধার করলেও জীবিত অবস্থায় আমার স্বামীকে আর  উদ্ধার করতে পারে নাই।

এমন ঘটনায় পুলিশ আলী আকবর ও ময়নাকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন নিহতের শ্যালক ফাহিম হোসেন। একই সাথে ফাহিম জানায়, নিহতের লাশ বৃহস্পতিবার রাতেই গ্রামের বাড়িতে দাফন করা হবে।

এ ঘটনায় নারায়ণগঞ্জ নৌ পুলিশের পুলিশ সুপার মীনা মাহমুদা বলেন, এ বিষয়টি নিয়ে আমাদের পুলিশ কাজ করতেছে। আসামী গ্রেফতারে চেষ্টা চলছে। এই  মামলা টি তদন্ত করছে নৌ পুলিশের দল । তদন্ত সাপেক্ষে বিষয়টি নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের জানতে পারবো।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!