নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে টোল আদায়ের নামে বিএনপির নেতা মাসুদ রানার ব্যাপক চাঁদাবাজি… 

বন্দরে টোল আদায়ের নামে বিএনপির নেতা মাসুদ রানার ব্যাপক চাঁদাবাজি… 

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

বন্দর প্রতিনিধি// বন্দরে সিটি টোল আদায় করার নামে মাসুদ রানার পরিবহনে চাঁদাবাজির বিষয়টি নিয়ে সর্ব মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে।  সিটি করপোরেশন টোল আদায়ের জন্য যে শর্তাবলী দিয়েছে তাকে তোয়াক্কা না করে মনগড়া মত চালাচ্ছে তার কার্যক্রম। অলিখিত ভাবে ক্ষমতাসীন বিএনপির নেতা বনে যাওয়া মাসুদ রানা প্রকাশ্য চাঁদাবাজির সাথে সিটি করপোরেশনের ২/৩ জন অসাধু কর্মকর্তা জড়িত রয়েছে বলে সচেতন মহলের ভাষ্য। তাদের যোগসাজশে ধরাকে সরা জ্ঞান করে যাচ্ছে নাসিক ২৪ নং ওর্য়াডের ইসলামবাগ এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মাসুদ রানা। সিটি টোল আদায়ের নামে পরিবহন সেক্টরে চাঁদাবাজির বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কঠোর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন খোদ বিএনপির নেতাকর্মীসহ ভুক্তভোগীরা।

সূত্র মতে, নারায়নগঞ্জের কামাল উদ্দিনের মোড় সিটি টোল আদায়ের ইজারা দেন। গত বছরের চেয়ে প্রায় অর্ধকোটি টাকা কমে প্রায় ৪১ লাখ ৬৬ হাজার ৫শত টাকায় চলতি বছরের ইজারা পান বিএনপির নেতা মাসুদ রানা। অলিখিত ভাবে ক্ষমতাসীল দল বিএনপির নেতা মাসুদ রানা ইজারা নিয়েই শুরু করে লংকাকান্ড। সিডিউল বা সিটির নিয়মকে তোয়াক্কা না করে স্কুলের রাস্তায় টোল আদায় শুরু করে যা নিয়ে এলাকায় চরম উত্তেজনা দেখা মিলেছে। সিডিউলে উল্লেখ আছে, মিশুক, অটো, সিএনজি (থ্রি হুইলার)প্রতি ২০ টাকা।  যা দিনে একবার পরিশোধ করতে হবে। সেখানে বর্তমান ইজারাদার মাসুদ রানা সিটির নিয়ম ডোন্ট কেয়ার মোডে নিজের মনগড়া নিয়ম বা আইনে চলছে। মাসুদ রানার চাঁদাবাজিতে সিএনজি স্ট্যান্ডের লাইনম্যান শাহাজালাল, অটো স্ট্যান্ডের লাইন ম্যান মোসলেউদ্দিন ওরফে মুসনা, মিশুক স্ট্যান্ডের স্বপনরা সার্বিকভাবে সহযোগিতা করছে।  অটো থেকে ৫০ টাকা আর লাইনম্যান থাকলে আরো ১০ টাকা মোট ৬০ টাকা গুনতে হচ্ছে একজন অটো চালককে। নবীগঞ্জ খেয়াঘাটের সিএনজি হতে ৪০ টাকা, একই খেয়াঘাটের স্ট্যান্ড হতে মিশুক ৪০ টাকা,  লাইনম্যান থাকলে ১০ টাকাসহ মোট ৫০ টাকা গুনতে হয় একজন চালককে। এখানেই শেষ নয়, কামাল উদ্দিনের মোড় হতে বন্দর লাইনের গাড়ী প্রতি ৩০ টাকা করে নেয়া হচ্ছে। সিটি করপোরেশনের নিয়ম অনুযায়ী (সিডিউলে স্পষ্ট ভাবে লেখা আছে)ফেরীর গাড়ীর টোল আদায়ে সম্পন্ন নিষেধ থাকলেও নতুন ইজারাদার মাসুদ রানার কাছে নতুন নিয়ম গাড়ী পাড় হলেই দিতে হবে টাকা। একটি গাড়ী ফেরীতে আবার সিটিতে ২ জায়গায় টোল গুনতে হচ্ছে।   সূত্রে আরো প্রকাশ, বর্তমান ফেরীর দায়িত্বে আছেন বিএনপির আরেক নেতা রাসেল মিয়া। জনশ্রুতি আছে রাসেল মিয়াকে ম্যানেজ করেই  নাকি ইজারাদার মাসুদ রানা ফেরীর গাড়ী থেকেও আবার কামাল উদ্দিনের মোড়ে কাউন্টার বসিয়ে টোল আদায় করছে।

টোকেন ব্যবসা—- বন্দরের নবীগঞ্জ ঘাটের প্রতিটি অটোবাইকে স্টিকার ২০৫০ টাকা, মিশুক গাড়ীতে ১৫০০ টাকা করে নেয়া হচ্ছে বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ড্রাইভার জানান। ভয়ে কেউ মুখতে সাহস পাচ্ছে না। কোন ড্রাইভার তার কথার চুল পরিমান অবাধ্য হলে তার উপর নেমে আসে চরম নির্যাতনের খরগ। কিছুদিন পূর্বে কয়েকজন ড্রাইভার এর প্রতিবাদ করতে গেলে তাদেরকে মারধর করা হয় এবং ভবিষ্যতের জন্য সোজা হয়ে যেতে। অন্যথায় গাড়ী চালিয়ে খেতে হবে না বলেও মাসুদ রানা হুমকি দেয়।

নতুন ইজারাদার মাসুদ রানা সিটি টোল আদায়ের নামে যেভাবে চাঁদাবাজির বাজার বসিয়েছে। সিটির না মাসুদ রানার মনগড়া নিয়মে চলবে টোল আদায়ের বিষয়টি। বিষয়টি সিটি করপোরেশন বাজার কর্মকর্তা জহিরুল ইসলাম জেনেও নীরব ভূমিকা পালন করেছে।  এ বিষয়ে জানতে জহিরুল ইসলামের বাংলালিংক নাম্বারে একাধিক ফোন দিয়েও পাওয়া যায়নি।    স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের কর্মকান্ডকে হার মানিয়ে নবীগঞ্জকে চাঁদাবাজির নবীগঞ্জকে চাঁদাবাজির আখড়ায় পরিনত করেছে।

গত ৫ আগস্টের পর থেকে মাসুদ রানা নানা অপকর্মের জন্ম দিয়ে অনেকটা খবরের শিরোনাম হয়েছেন। মেলা বসানো, অন্যলোকের বাড়ি দখল করে দেয়াসহ এবার মাসুদ রানা নবীগঞ্জ এলাকায় পরিবহন সেক্টরে চাঁদাবাজির বিষয়টি ভাবিয়ে তুলেছে এলাকাবাসীকে।  ইজারাদার মাসুদ রানা না সিটির নিয়মে টোল আদায়ের জন্য সিও, ও প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। সেই সাথে স্টিকার ব্যবসাসহ উল্লেখিত অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কঠোর অবস্থানের আশা ব্যক্ত করেছেন সচেতন মহল।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!