নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে সড়ক সুড়ঙ্গ করে বিএনপি নেতার ড্রেজার পাইপ,দর্শকের ভুমিকায় প্রশাসন!

বন্দরে সড়ক সুড়ঙ্গ করে বিএনপি নেতার ড্রেজার পাইপ,দর্শকের ভুমিকায় প্রশাসন!

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের বন্দরে কল্যান্দি সড়কে আরসিসি ঢালাই রাস্তায় অবৈধভাবে সড়কের নিচ দিয়ে সুড়ঙ্গ করে ড্রেজার পাইপ বসানো হয়েছে। শুরুতে পাইপ সড়কের ওপর ছিল। এতে প্রশাসন বাধা দিলে সড়ক থেকে পাইপ সরিয়ে দিনের বেলাই সুড়ঙ্গ করে পাইপটি সড়কের নিচ দিয়ে নেওয়া হয়। এতে গুরুত্বপূর্ণ এ সড়কটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে সড়ক ভেঙ্গে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

 

খোঁজ নিয়ে জানা গেছে, ড্রেজার পাইপ স্থাপন করেছেন বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ, বন্দর থানা যুবদল সভাপতি আমির হোসেন, হত্যা মামলার আসামি পিংকি, সোয়েব, রবিন সহ বিএনপির একটি সিন্ডিকেট। প্রতিদিন রাস্তাটি দিয়ে শত শত রিকশা, সিএনজি, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তার নিচ দিয়ে সুড়ঙ্গ করে পাইপ স্থাপন করায় ওপর দিয়ে রাস্তাটি ফেটে নিচে দেবে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের উদাসীনতার কারণে উপজেলার বিভিন্ন স্থানে সরকারি রাস্তার নিচ দিয়ে সুড়ঙ্গ করে পাইপ স্থাপন করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

 

শনিবার ৪ জানুয়ারি) দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, বন্দর উপজেলার রূপালী এলাকায় শীতলক্ষ্যা নদীতে ড্রেজার বসানো হয়েছে। সেখান থেকে পাইপ সংযোগ করে কল্যান্দি এলাকায় আরসিসি রাস্তাটির নিচ দিয়ে প্রায় ১২ ইঞ্চি গোলাকার একটি পাইপ রাস্তা সুড়ঙ্গ করে নিচ দিয়ে বসানো হয়েছে। এমনভাবে পাইপটি স্থাপন করা হয়েছে যাতে এই সড়ক দিয়ে চলাচলকারী প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন দেখতে না পান।

স্থানীয়রা জানান, এটি প্রথমে সড়কের ওপর ছিল। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সড়ক থেকে ড্রেজার পাইপ সহ ড্রেজারটি সরানোর নির্দেশ দেন। পরে ড্রেজার ব্যবসায়ীরা সড়ক থেকে পাইপ সরিয়ে নেওয়ার কিছুদিন পর পূনরায় সড়ক সুড়ঙ্গ করে পাইপ স্থাপন করা হয়।

বন্দর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অফিসার সামছুন নাহার জানান, রাস্তা কেটে বা সুড়ঙ্গ করে ড্রেজার পাইপ নেওয়ার বিষয়ে কোন অনুমতি দেওয়া হয়নি। সরেজমিনে গিয়ে দেখবো যদি এমন কিছু করে থাকে তাহলে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে বন্দর উপজেলা নির্বাহী মোস্তাফিজুর রহমান জানান, রাস্তর উপরে ড্রেজার পাইপ ছিল আমরা অপসারণ করেছি কিন্তু সুড়ঙ্গ করে ড্রেজার পাইপ নেওয়ার বিষয়ে আমি অবগত নই। আগামীকাল লোক যাবে দেখে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানান তিনি।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!