নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
বন্ধন পরিবহন নিয়ে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা !

বন্ধন পরিবহন নিয়ে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা !

প্রকাশিতঃ
ঢাকা- নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সিটি বন্ধন পরিবহন লি. নামের বাস নিয়ন্ত্রণ নিয়ে হামলা ও সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। তবে মাহবুব উল্লাহ তপনের নেতৃত্বে তার লোকজন বর্তমান মালিক পক্ষের লোকজনের ওপর হামলা ও দখলের পরেও মামলা করায় ক্ষোভ প্রকাশ করেছেন সিটি বন্ধন পরিবহনের বর্তমান মালিকপক্ষ। তারা বলছেন, তপন গ্রুপ দখলদার ও হামলাকারী হয়েও উল্টো আমাদের বিরুদ্ধে মামলা করেছে। আর আমাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও হামলার শিকার হয়েছি।
 এই ঘটনায় সোমাবার রাতে বন্ধন পরিবহনের বর্তমান মালিকপক্ষ মামলা করেছে। সিটি বন্ধন পরিবহন লি.এর পরিচালক সালামতউল্লাহ নাদিম বাদী হয়ে মাহবুব উল্লাহ তপন সহ ১৩ জন এবং অজ্ঞাত আরও ২০০-২৫০ জনকে আসামি করেছেন। এতে তাদের প্রায় ১৫ জন শ্রমিক-কর্মচারী আহত হয়েছে। এই ঘটনায় ৫ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।
  আসামিরা হলেন- মাহবুব উল্লাহ তপন, সাখাওয়াত হোসেন রানা, হাসান, রুহুল আমিন, নিপ্ত সাহা, বাবুল দেওয়ান, রাসেল, কাশেম, কামাল উদ্দিন মির্জা জনি, হীরা লাল, সুজন, রহিম ও কাইল্যা রাসেল সহ অজ্ঞাত আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়।
সিটি বন্ধন পরিবহন লি.এর পরিচালক সালামতউল্লাহ নাদিম মামলার এজাহারে উল্লেখ করেন, আমি দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ-ঢাকা রোডে সিটি বন্ধন পরিবহন লি. এর পরিচালক হিসেবে অত্যন্ত সুনামের সহিত পরিবহন ব্যবসা পরিচালনা করে আসতেছি। তবে বিগত কিছুদিন যাবত উল্লেখিত আসামিরা স্থানীয় প্রভাব বিস্তার করে কেন্দ্রীয় বাস টার্মিনাল অবৈধ দখল করার পাঁয়তারায় লিপ্ত রয়েছে। এ বিষয়ে আমি সহ সিটি বন্ধন লি. এর অন্যান্য বাস মালিকগণ বিবাদীদের বাধা নিষেধ করলে তারা নানান ধরনের ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি প্রদান করে। এর ধারাবাহিকতায় গত ২২ সেপ্টেম্বর আসামিরা চাষাঢ়া, যাত্রাবাড়ী, বায়তুল মোকাররম ও গুলিস্তান বাস কাউন্টারে হামলা চালিয়ে কর্মচারীদের মারধর করেছে। একইভাবে ১ নং রেল গেইট কাউন্টারে ভাঙচুর করে ও কর্মচারীদের মারধর করে টিকিট বিক্রির ৮৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। পরে দুপুর ২ টার দিকে তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই কাউন্টারে হামলা চালায়। এতে কাউন্টারের সুপারভাইজার মো. শরিফ (৩০), স্টাফ দেলোয়ার হোসেন (৫৬) সহ আরও অনেকে আহত হয়েছেন। এমতাবস্থায় তারা সিটি বন্ধন পরিবহন লি. উচ্ছেদ করে দখল নেওয়া সহ প্রাণনাশের হুমকি প্রদান করেন।
অপরদিকে বন্ধন পরিবহনের পুরাতন মালিক হিসেবে দাবিদার মো. মাহবুব উল্লাহ তপন বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ২৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করা হয়।
 
আসামিরা হলেন- দেলোয়ার হোসেন ওরফে ল্যাপটপ দেলু, মো. সুমন, দাদা সেলিম, শাহাদাত হোসেন খান লিটন, পারভেজ, জিয়া, লিংকন খান, মুরাদ হোসেন, সনেট, শাহিন, শফিকুল ইসলাম, মহসিনুর রহমান, সাদ্দাম হোসেন, আক্তার হোসেন, মো. রতন, শহিদ হাওলাদার, মনির হোসেন ওরফে ধোপা মনির, মিলন হাওলাদার, সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী, রাসেল ওরফে কাইল্লা রাসেল, মো. সুমন বেপারী, মো. জিহান, বাবু ওরফে শিশির, মো. আলী, মো. আল আমিন, মো. শরিফ, মো. রাজিব, মো. লিটন সহ অজ্ঞাত আরও ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করা হয়েছে।
 
বন্ধন ট্রান্সপোর্ট লি. এর এমডি মো. মাহবুব উল্লাহ তপন অভিযোগে উল্লেখ করেন, ‘আমি বিগত ২০০১ সাল হতে বন্ধন ট্রান্সপোর্ট লি. নামীয় প্রতিষ্ঠান দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রী পরিবহন ব্যবসা করে আসছিলাম। তবে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্বৈরশাসকদের দু:শাসন আমলে সন্ত্রাসী শামীম ওসমান (সাবেক সংসদ সদস্য), অয়ন ওসমান ও তাদের দলের চিহ্নিত সন্ত্রাসীরা আমার বন্ধন ট্রান্সপোর্ট লি. নামীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্থানে অবস্থিত টিকিট কাউন্টার জোর পূর্বক দখল করে নেয়। তবে চলতি বছর আওয়ামী লীগ সরকার পতনের পর গত ২২ আগস্ট আমি আমার  প্রতিষ্ঠানের রেজিষ্ট্রেশন ও লাইসেন্স সহ যাবতীয় বৈধ কাগজপত্র নিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে দোয়া মাহফিলের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করি। পরে দুপুর দেড় টার সময় আসামি আইয়ুব আলীর নির্দেশে সকল আসামিরা বিভিন্ন ধরনের ককটেল, বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র সহ ধারালো দেশিয় অস্ত্র ব্যবহার করে কেন্দ্রীয় বাস টার্মিনালে অতর্কিতভাবে হামলা করে। এ সময় আসামিরা আকিব কাউসার (৩০) নামে এক যুবককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করে। এছাড়া পরিবহন মালিক রুহুল আমিন, পরিবহন শ্রমিক মো. শহীদ, মো. রেজাউল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। পরে পরিবহন কাউন্টার কুপিয়ে ও ভাঙচুর করা হয়। ওই সময় মিঠু, ইসমাইল হোসেন, সাজন রয়, হৃদয় সহ আরও ১০-১২ জন আহত হয়েছেন। সেই সুযোগে কাউন্টারের ক্যাশ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে তারা চলে যায়।
 
বন্ধন পরিবহন দখলকারী ও হামলাকারীরা মিথ্যা অভিযোগ দিয়ে মামলা করেছে বলে দাবি করেন সিটি বন্ধন পরিবহন লি. চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন খান লিটন। তিনি বলেন, সব ধরনের বৈধ কাগজপত্র আমাদের রয়েছে। এরপরও তারা জোর করে দখল করতে চাইছে। অথচ আরও অনেক আগে তাদের বন্ধন পরিবহন লি. বিলুপ্ত হয়ে গেছে। এরপরও তারা সিটি বন্ধন পরিবহন লি. অধীনে ছিল। তবে ২০২০ সালে গাড়ির মডেল পরিবর্তন হলে তপন গাড়ি বিক্রি করে চলে যায়। বর্তমানে ৫৪টা গাড়ির ৪২ জন মালিক রয়েছে। এদিকে গত ৫ আগস্টের পরে মালিকরা সবাই মিটিং করে সিদ্ধান্ত নিয়ে আমাকে চেয়ারম্যান ও দেলোয়ার ভাইকে এমডি করা হয়েছে।
 
হামলার বর্ণনা দিয়ে তিনি বলেন, গতকাল সকালে তারা সিটি বন্ধন পরিবহনের কাউন্টারে এসে আলাদা টিকিট ছাপিয়ে গাড়ি চালিয়েছে। আমাদের কাউন্টারের টাকা নিয়ে গেছে। এর আগেও আরেকটা মিথ্যা মামলায় আমাদের জাড়িয়েছে যাতে করে আমরা থানায় যেতে না পারি। এই সুযোগে তারা আমাদের ওপরে হামলা চালিয়েছে। আমাদের ন্যায়ের পক্ষে এবং বিএনপির ভাবমূর্তি রক্ষা করতে জাকির খানের লোকজন তাদের প্রতিহত করেছে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এই ঘটনায় আমরা মামলা করেছি। শুনেছি এই ঘটনায় তারাও মামলা করেছে। অথচ তারা দখলদার হয়েও আমাদের বিরুদ্ধে মামলা করেছে। তবে মামলা নেওয়ার আগে তদন্ত করে মামলা নেওয়া উচিত। কারণ অনেকে হয়রানি করার জন্য মামলা করে থাকে। আমাদের বৈধ কাগজপত্র থাকার ফলে আগামীকাল থেকে আমাদের গাড়ি চলবে।
 
বিএনপি দলীয় ক্ষমতার দাপটে তারা বন্ধন পরিবহন দখল করতে চাইছে উল্লেখ করে সিটি বন্ধন পরিবহন লি. এর এমডি দেলোয়ার হোসেন বলেন, ২০২০ সালে গাড়ি সংস্কারের নির্দেশনা দেওয়া হয়। ওই সময় তারা তাদের গাড়ি বিক্রি করে দেয়। তারা মূলত এখন জোর করে এসব দখল করতে চাইছে। বিএনপির দলের ক্ষমতার জোর দেখিয়ে এ কাজ করছে। তবে আমরা কাউকে চাাঁদা দেবোনা। তারা পরিকল্পিতভাবে হামলা করে উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। তারা জবর দখল করতে চাইছে। রং দিয়ে সিটি বন্ধনের নাম মুছে শুধু বন্ধন পরিবহন নামে বাস চালাতে চাইছে।
উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলার বিষয় নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম। 
প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর দুপুরে ঢাকা- নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বন্ধন পরিবহন বাসের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!