নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
‘বাংলাদেশের জনগণ ভারতের আধিপত্যের কাছে মাথা নত করবে না’ -তরিকুল সুজন

‘বাংলাদেশের জনগণ ভারতের আধিপত্যের কাছে মাথা নত করবে না’ -তরিকুল সুজন

প্রকাশিতঃ

প্রেসবিজ্ঞপ্তি

১৬ ডিসেম্বর, সকাল ১০ টায় চাষাড়াস্থ বিজয় স্তম্ভে মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা এবং পুষ্পস্তবক অর্পণ করে গণসংহতি আন্দোলন। দলীয় কার্যালয় থেকে বিজয় মিছিল শুরু করে শহরের মুল সড়ক দিয়ে বিজয় স্তম্ভে আসেন।

 

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, আজ  বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং আমরা ভারতীয় প্রধানমন্ত্রীর বক্তব্যকে প্রত্যাখান করি। ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্য দুই দেশের সৌহার্দপূর্ণ সম্পর্ক তিক্ততার দিকে ঢেলে দিবে। ভারতকে মনে রাখতে হবে, বাংলাদেশ মানে হাসিনা নয়। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগেই বাংলাদেশের জন্ম। জীন দিয়েই বাংলাদেশের জনগণ সার্বভৌমত্ব অর্জন করেছে, কারো দয়া কিংবা করুণায় নয়। ২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদকে উৎখাত করে যে নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়েছে তার স্বীকৃতি ভারতকে দিতেই হবে। আমরা বাংলাদেশের জনগণ ভারতে আধিপত্যবাদী নীতির কাছে নতি স্বীকার করবো না। মাথা উঁচু করে দাঁড়াবার নামই স্বাধীনতা।

 

মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব বলেন, বাংলাদেশের মানুষ ১৯৪৭ সালে স্বাধীনতার লক্ষে পাকিস্তান কায়েম করেছিলো।  কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী সেই স্বাধীনতা কেড়ে নিয়ে পুনরায় বৈষম্যের দিকে ঠেলে দেয় পূর্ববঙ্গের জনগণকে। পরবর্তীতে ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পূর্ববঙ্গের মানুষ  বাংলাদেশ কায়েম করলেও, সে সময় আওয়ামীলীগ মানুষের সমর্থনকে পুজি করে  নতুন লুটেরা গোষ্ঠি তৈরির উদ্দেশ্যে এককেন্দ্রিক সংবিধান কাঠামো প্রণয়ন করে। যে সংবিধান এই অঞ্চলের মানুষের অধিকার নিশ্চিত করার বদলে শাসকগোষ্ঠীকে দিয়েছে নিরবিচ্ছিন্ন ক্ষমতা। সেই ক্ষমতাকে পূর্ণভাবে কাজে লাগিয়ে সর্বশেষ আওয়ামীলীগ ফ্যাসিবাদ কায়েম করেছিলো। ছাত্র জনতা জীবন দিয়ে সেই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।  আমরা মুক্তিযুদ্ধের শহীদদের সাথে ২৪ এর শহীদদেরও স্মরণ করছি আজকের দিনে। আমরা মনে করি যেভাবে ৪৭ এসে মিশে গিয়েছিলো ৭১-এ, ঠিক সেই রক্তের ধারাই মিশে গেছে ২৪ এর নতুন বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে। ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদি ব্যবস্থার এখনো পতন সাধিত হয়নি। তাই আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রস্তুত এবং দেশের জনগণকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ভারতীয় আদিপত্যবাদ মোকাবেলার লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানাই।

 

পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধাঞ্জলিতে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার,  বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা, জেলা কমিটির সদস্য আলমগীর হোসেন আলম, এস এম রাব্বি, আওলাদ হোসেন, জাহিদ সুজন, রাকিবুল হাসান দিপু, মহানগর কমিটির সদস্য মেহেদী হাসান উজ্জ্বল, শুক্কুর মাহমুদ জুয়েল, জিয়াউর রহমান জয়, মোঃ রানা

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!