নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
Next
Prev
প্রচ্ছদ
“বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পূণঃমিলনী ও ইফতার আয়োজন”

“বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পূণঃমিলনী ও ইফতার আয়োজন”

প্রকাশিতঃ

প্রেস বিজ্ঞপ্তি

২৬ মার্চ ২০২৫: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে আজ দুঃসাহসী পথচলার অগ্রজ-অনুজদের সম্মিলনে পুনর্মিলনী ও ইফতার আয়োজন করা হয়। এ আয়োজনে ছাত্র ফেডারেশনের বর্তমান ও প্রাক্তন নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে সাবেক নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন,২য় জেলা কমিটির সভাপতি রফিকুল বাপ্পি,৩য় জেলা কমিটির সভাপতি জাহিদ সুজন,৪র্থ জেলা কমিটির সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, ৫ম জেলা কমিটির সভাপতি শুভ দেব,৬ষ্ঠ জেলা কমিটির সভাপতি ইলিয়াস জামান সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা।

 

অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, “আজ মহান স্বাধীনতা দিবসে, আমরা শ্রদ্ধা জানাই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের। একই সঙ্গে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদ আমাদের সহযোদ্ধা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক জুলফিকার শাকিলসহ বাংলাদেশের ইতিহাসে যারা মুক্তির সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। ছাত্র ফেডারেশন জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যেসব সহযোদ্ধা পরলোকগমন করেছেন, তাদেরও আমরা স্মরণ করছি।

 

বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমরা দেখছি, ছাত্রদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে, শিক্ষা সংকট আরও তীব্র হচ্ছে, এবং মুক্তচিন্তা দমনের চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই—বাংলাদেশ ছাত্র ফেডারেশন সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে, ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকায় থাকবে।

 

নারায়ণগঞ্জের ছাত্র সমাজের প্রতি আমাদের আহ্বান—এই দুঃসময়ে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সাধারণ ছাত্রদের জন্য মুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করতে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

 

আমরা নারায়ণগঞ্জের ছাত্রসমাজ, সাধারণ জনগণ এবং ছাত্র ফেডারেশনের সকল শুভানুধ্যায়ীকে আহ্বান জানাই—ছাত্র আন্দোলনকে শক্তিশালী করতে, শোষণমুক্ত ভবিষ্যৎ নির্মাণে আমাদের পাশে থাকুন।”*

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা ও সাধারণ সম্পাদক সৃজয় সাহা। উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাইদুর রহমান, সৌরভ সেন। উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক ইউসা ইসলাম,তাইরান আবাবিল রোজা। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূর,অর্থ সম্পাদক শাহীন মৃধা,প্রচার সম্পাদক রাতুল দেওয়ান,রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক সুলতান মোহাম্মদ সাবির শাহ এবং কার্যকরী সদস্য জান্নাতুল ফেরদৌস নিছা। আরও উপস্থিত তোলারাম কলেজের সংগঠক রাইসা ইসলাম এবং মুন্নী আক্তার প্রত্যাশা, নারায়ণগঞ্জ কলেজের সদস্য সচিব আবিদ রহমান,সদস্য তাহমিদ আনোয়ার ও শেখ সাদী,পাগলা হাই স্কুল কমিটি থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক আফসানা আহমেদ এবং ভোলাইল কমিটি থেকে উপস্থিত ছিলেন সদস্য সচিব স্বপ্নীল শোভন ও যুগ্ম সদস্য সচিব রাকিব সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।

 

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!